NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

অ্যাডিনো ভাইরাসে কলকাতার হাসপাতালে কিশোরীর মৃত্যু


খবর   প্রকাশিত:  ১৪ নভেম্বর, ২০২৩, ১১:০৭ পিএম

>
অ্যাডিনো ভাইরাসে কলকাতার হাসপাতালে কিশোরীর মৃত্যু

করোনাভাইরাসের পর ভারতে উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস। আক্রান্তের সংখ্যা বাড়ায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে। এমনকি হাসপাতালে বেডের সংকটও দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে অ্যাডিনো ভাইরাস আক্রান্ত এক কিশোরীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, ১৩ বছর বয়সী ওই কিশোরীর বাড়ি পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে। অষ্টম শ্রেণির ছাত্রী ছিল সে। তীব্র জ্বর, সঙ্গে শ্বাসকষ্ট নিয়ে গত ১৩ ফ্রেরুয়ারি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ওই স্কুলছাত্রীকে। অ্যাডিনো ভাইরাসের সংক্রমণের পাশাপাশি পরে তার আরো শারীরিক সমস্যা দেখা দেয়।

 

শীত বিদায় নিয়েছে। ধীরে ধীরে বদলাচ্ছে আবহাওয়া। এই সময়ে  জ্বর, সর্দি, কাশিতে ভোগেন অনেকেই। কিন্তু এবার চোখ রাঙাচ্ছে অ্যাডিনো ভাইরাস। অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। শহরের বেশিরভাগ হাসপাতালেই শিশুদের ওয়ার্ডে বেড খালি নেই। এমনকি এ ভাইরাসে মৃত্যু হয়েছে ৬ জনের!

অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হলে কী উপসর্গ দেখা যাবে?

শিশু বিশেষজ্ঞ দিব্যেন্দু রায়চৌধুরী জানান, সাধারণ ইনফ্লুয়েঞ্জার মতোই জ্বর, মাথাব্যথা, সর্দি-কাশি হয়। তবে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হলে সহজে জ্বর, সর্দি-কাশি কমে না। বরং বাড়তে থাকে ও শ্বাসকষ্ট শুরু হতে পারে।