NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সময়সূচি চূড়ান্ত


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০২:৪৪ পিএম

>
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সময়সূচি চূড়ান্ত

আগামী মার্চে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে ইংল্যান্ডের। সূচি অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি ঢাকায় পা রাখবে জস বাটলার বাহিনী। ম্যাচের দিনক্ষণ ঠিক থাকলেও চূড়ান্ত ছিল না খেলা মাঠে গড়ানোর সময়। বুধবার সময়সূচিও নিশ্চিত করেছে বিসিবি।

ওয়ানডে সিরিজটি মাঠে গড়াবে দুপুর বারোটা থেকে। এছাড়া বেলা তিনটা থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এদিকে, দ্বিপাক্ষিক সিরিজটি সামনে রেখে এরইমধ্যে দল ঘোষণা করেছে ইংল্যান্ড এবং বাংলাদেশ উভয় দলই। যদিও টি-টোয়েন্টির জন্য এখনো দল ঘোষণা করেনি টিম টাইগার্স। 

আগামী ১ মার্চ থেকে ওয়ানডে ও ৯ মার্চ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

 
তারিখ ম্যাচ ভেন্যু সময়
১ মার্চ প্রথম ওয়ানডে মিরপুর দুপুর ১২টা
৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে মিরপুর দুপুর ১২টা
৬ মার্চ তৃতীয় ওয়ানডে চট্টগ্রাম দুপুর ১২ টা

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ

তারিখ ম্যাচ ভেন্যু সময়
৯ মার্চ ১ম টি-টোয়েন্টি চট্টগ্রাম বেলা ৩ টা
১২ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি মিরপুর বেলা ৩ টা
১৪ মার্চ তৃতীয় টি-টোয়েন্টি মিরপুর বেলা ৩ টা