NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

১ থেকে ১০ জুলাই দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৩৯ এএম

>
১ থেকে ১০ জুলাই দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ বিবেচনায় আগামী ১ থেকে ১০ জুলাই পর্যন্ত দোকানপাট, মার্কেট, বিপণিবিতান বন্ধের সময় সাময়িক পরিবর্তন করে রাত ৮টার পরিবর্তে ১০টা করেছে সরকার। তবে ১০ জুলাইয়ের পর আবারও এসব মার্কেট, বিপণিবিতান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।

বুধবার (২২ জুন) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ শ্রম আইনের ক্ষমতাবলে সাময়িক এ পরিবর্তন আনা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

তবে ১০ জুলাইয়ের পর থেকে রাত ৮টায় দোকানপাট, বিপণিবিতান বন্ধের বিষয়ে বাংলাদেশ শ্রম আইনের ১১৪ এর উপধারা ৩ কঠোরভাবে প্রতিপালন করা হবে বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত ১৯ জুন প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে শ্রম মন্ত্রণালয়ে ঢাকা উত্তর/দক্ষিণ সিটি কর্পোরেশন, এফবিসিসিআই, বাংলাদেশ দোকান মালিক সমিতিসহ বিভিন্ন মালিক সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে  রাত ৮টায় বন্ধের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। গত ২০ জুন থেকে সারাদেশে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাংলাদেশ দোকান মালিক সমিতি আগামী ১ থেকে ১০ জুলাই পর্যন্ত রাত ১০টা পর্যন্ত এসব মার্কেট খোলার রাখার অনুমতির চায়। এরই পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় শ্রম মন্ত্রণালয়।