NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

মালিতে আইইডি বিস্ফোরণে ৩ শান্তিরক্ষী নিহত, আহত ৫


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ১০:৫৩ এএম

>
মালিতে আইইডি বিস্ফোরণে ৩ শান্তিরক্ষী নিহত, আহত ৫

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর গাড়ি বহরে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে অন্তত তিন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এছাড়া এই বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে ৫ শান্তিরক্ষী।

মালিতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মঙ্গলবার টুইটারে দেওয়া এক বার্তায় শান্তিরক্ষীদের হতাহতের এই তথ্য জানিয়েছে।

২০১২ সালের এক অভ্যুত্থানের পর জেঁকে বসা ইসলামপন্থী বিদ্রোহ রুখতে তখন থেকেই রীতিমতো লড়াই করছে মালি। পরবর্তীতে এই বিদ্রোহ পশ্চিম আফ্রিকার দেশটির উত্তরাঞ্চল থেকে অন্যান্য প্রান্তেও ছড়িয়ে পড়ে।

সাহেল অঞ্চলজুড়ে ইসলামপন্থী বিদ্রোহীদের সাথে আইনশৃঙ্খলাবাহিনীর সংঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।

ওই অঞ্চলের কিছু বিদ্রোহী গোষ্ঠীর সাথে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের (আইএস) সম্পর্ক রয়েছে।

মালিতে ২০১৩ সালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন শুরু হয়। এই মিশন শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে কমপক্ষে ২৮১ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন; যা দেশটিকে বিশ্বের সবচেয়ে মারাত্মক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পরিণত করেছে।