NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
Logo
logo

কানাডায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৬:০১ পিএম

কানাডায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিনে এক ব্যতিক্রম উদ্যোগের মধ্যে ছিল শহরের বিভিন্ন স্থানে মাতৃভাষার জন্য ভালোবাসা নামক কৃৎকলা প্রদর্শনী।

প্রবাস জীবনে হৃদয়ে বাংলাদেশ এবং মাতৃভাষাকে ধারণ করে মোশারেফ হোসেন মাসুদের পরিকল্পনায় বাঙালিরা বিভিন্ন পোস্টার, প্লাকার্ড ও ব্যানার নিয়ে ক্যালগেরির সিটি হল, এলআরটি স্টেশন, ইউনিভার্সিটি অফ ক্যালগেরির ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে কৃৎকলা প্রদর্শন করে।

এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি'র সভাপতি কয়েস চৌধুরী, সহ-সভাপতি শাহেদ হাসান, কাজী জুনায়েদ আহমেদ সুমন, ইকবাল রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসিফ হোসেন, মাইনুর রহমান, সেলিম আহমেদ, সঞ্জীব কর্মকার, রিপন তালুকদার, সাকিব হোসেন, মাহফুজুল হক, রকিন আশরাফ এবং রিফাত জুবায়ের।

 

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরী জানান, একুশে ফেব্রুয়ারি আমাদের অহংকার। আমাদের নতুন প্রজন্মের মাঝে একুশের চেতনাকে ছড়িয়ে দিতে এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমাদের এই অহংকার জাগিয়ে রাখতেই আমাদের আজকের এই আয়োজন।

চারুশিল্পী মোশারেফ হোসেন মাসুদ জানান, বহুসংস্কৃতির দেশ কানাডায় একুশের চেতনাকে ধারণ করে দেশীয় সংস্কৃতি ও মাতৃভাষা দিবসের গুরুত্ব তুলে ধরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা কৃৎকলা প্রদর্শন করেছি। আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য বিভিন্ন দেশের ভাষা-ভাষীর মধ্যে এবং আমাদের নতুন প্রজন্মের মধ্যে আমাদের অহংকারের ভাষাকে প্রজ্জ্বলিত করা এবং একুশের চেতনাকে তুলে ধরা।