NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

রাশফোর্ড-সানচোতে বড় জয় ম্যানইউর


খবর   প্রকাশিত:  ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৫৩ এএম

>
রাশফোর্ড-সানচোতে বড় জয় ম্যানইউর

বিশ্বকাপ পরবর্তী উড়ন্ত সময়টা এখনও চলছে ম্যানচেস্টার ইউনাইটেডের। আর দারুণ ছন্দে থাকা রাশফোর্ডও আলো ছড়াচ্ছেন প্রায় প্রতিটি ম্যাচেই। রোববার লিস্টার সিটির বিপক্ষে ম্যাচেও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন ইংলিশ তারকা। গোল পেলেন রেড ডেভিলদের আরেক তারকা জাডোন সানচোও। আর তাতে বড় জয় নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থান মজবুত করল এরিক টেন হাগের শিষ্যরা।  

ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে লিস্টার সিটিকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৪ ম্যাচ শেষে ৪৯ পয়েন্ট এখন রাশফোর্ড-সানচোদের দলের।

ব্রুনো ফার্নান্দেজের থ্রু বলে ২৫ মিনিটে রাশফোর্ড বক্সের ডানপ্রান্ত দিয়ে ঢুকে গোলমুখ খোলেন। অবশ্য শুরুতে আক্রমণের পসরা সাজায় লিস্টার। ডেভিড ডি গিয়া রুখে দেন হার্ভি বার্নস ও কেলেচি ইহিয়ানাচোকে। গোলবারের পাশ দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন কেলেচি ও হ্যারি সাউটার।  

বিরতির পর ৫৬ মিনিটে ফ্রেডের থ্রু বল থেকে বাঁ প্রান্ত দিয়ে ঢুকে ২-০ করেন রাশফোর্ড। পাঁচ মিনিট পর তার বাড়ানো বল থেকে বক্সে ঢোকার মুহূর্তে ফার্নান্দেসের সঙ্গে ওয়ান-টু পাসে তৃতীয় গোল করেন জাডোন সানচো।