NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
Logo
logo

এ বছরই আসছে ১০০ ইলেকট্রিক ডাবল ডেকার এসি বাস


খবর   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৩, ০৪:৫০ পিএম

এ বছরই আসছে ১০০ ইলেকট্রিক ডাবল ডেকার এসি বাস

ঢাকা: ১০০টি ইলেকট্রিক ডাবল ডেকার এসি বাস চলতি বছরেই বিআরটিসির বহরে যুক্ত হবে। আজ রবিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

এদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।  

 

তাছাড়া ভারতীয় ঋণ সহায়তা চুক্তির আওতায় বিআরটিসির জন্য ৩০০টি ইলেকট্রিক ডাবল ডেকার এসি বাস সংগ্রহের বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে প্রাথমিকভাবে ১০০টি বাস এ বছরের মধ্যেই ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর জন্য আনার সিদ্ধান্ত হয়।

২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে সরকার ইলেকট্রিক ভেহিকল নীতিমালা প্রণয়নের কাজ করছে। এ মাসের মধ্যেই নীতিমালাটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।

পরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।