NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ৫, ২০২৬ | ২০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা আজ, যোগ দেবেন প্রধানমন্ত্রী খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আজ, জনসমাগমে মুখর প্রাঙ্গণ ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, দ্রুত সাক্ষাতের সিদ্ধান্ত ‘শক্তিশালী’ কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে লেখা গ্রন্থের মোড়ক উন্মোচন রুশ হামলায় কিয়েভে নিহত বেড়ে ২০ বাবার জানাজা পড়াতে চান মোজতবা, নিরাপত্তা বাহিনীর না অভিনেত্রীসহ ৭০ জনকে সংসদ সদস্য হিসেবে নিয়োগ আহমেদ আল শারার জোতাকে উৎসর্গ পর্তুগালের রোমাঞ্চকর জয়
Logo
logo

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৪, ০১:৪২ এএম

>
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে চলমান উত্তেজনার মধ্যে জাপান সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার (১৮ ফেব্রুয়ারি) দ. কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের বরাতে এ তথ্য জানিয়েছে।

জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে বলেছেন, ‘পূর্ব সাগরে (জাপান সাগরে) একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।’

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যৌথ সামরিক মহড়া দেওয়ার কথা রয়েছে দক্ষিণ কোরিয়ার। এর আগেই জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল কিম জং উনের দেশ।

জাপানের কোস্টগার্ডও জানিয়েছে উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যেটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়া যৌথ মহড়া দেওয়ার ঘোষণা দেওয়ার পরই উত্তরের পররাষ্ট্র মন্ত্রণালয় হুমকি দেয়। তারা জানায়, মহড়া দেওয়া হলে ‘অভাবনীয়’ ব্যবস্থা নেওয়া হবে।     

উত্তর কোরিয়া অভিযোগ করেছে, এ বছর ২০টি মহড়া দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া। যার মধ্যে থাকবে বড় স্থল মহড়া। তারা বলেছে, ‘শয়তানি-ভরা ক্রিমিনালরা ইচ্ছেকৃতভাবে এ অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্টে এসব মহড়া দেবে।’