NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী? জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প!
Logo
logo

আইপিএলের ১০০০তম ম্যাচে খেলবে যে দুই দল


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৪, ০৪:৩৪ এএম

>
আইপিএলের ১০০০তম ম্যাচে খেলবে যে দুই দল

যাত্রা শুরুর পর ১৬ বছরে ক্রিকেট বিশ্বের সবচেয়ে দামি প্রতিযোগিতায় পরিণত হয়েছে আইপিএল। এ বছরে আইপিএল পা রাখছে ১৬তম বর্ষে। আর এ আসরেই অনুষ্ঠিত হবে আইপিএলের ১০০০তম ম্যাচ। 

মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে সেই ম্যাচে। ৬ মে চেন্নাইয়ে আইপিএলের ১০০০তম ম্যাচ খেলবেন মহেন্দ্র সিংহ ধোনি ও রোহিত শর্মারা। 

আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর চেন্নাই সুপার কিংস আইপিএলের দ্বিতীয় সফল দল। ধোনিরা চ্যাম্পিয়ন হয়েছেন চার বার। তাই এই দু’দলকেই ১০০০তম ম্যাচ খেলার সুযোগ দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 

আইপিএলের ১০০০তম ম্যাচ হবে এ বারের প্রতিযোগিতায় দু’দলের দ্বিতীয় লড়াই। প্রথম বার মুম্বাই এবং চেন্নাই মুখোমুখি হবে ৮ এপ্রিল।  

৩১ মার্চ থেকে শুরু হবে এ বারের আইপিএল। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স মাঠে নামবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।  

এবার গ্রুপ পর্যায়ে সব মিলিয়ে মোট ৭০টি ম্যাচ হবে। ২১ মে শেষ হবে এ বারের আইপিএলের গ্রুপ পর্বের খেলা। ২৮ মে আইপিএলের ফাইনাল। এ বারের আইপিএলেও গত বারের মতো দু’টি গ্রুপ রয়েছে।