NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

ছেলে বউয়ের কথামতো ওঠা-বসা করলে সমস্যা: রণবীরের মা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:০৩ পিএম

>
ছেলে বউয়ের কথামতো ওঠা-বসা করলে সমস্যা: রণবীরের মা

দীর্ঘদিন প্রেমের পর বিয়ে করেছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। গত এপ্রিলেই তারা গাঁটছড়া বাঁধেন। এরপর দু’জন কাজেও ফিরেছেন। সংসার আর কাজ দুটোই সামলাচ্ছেন সমান তালে।

এদিকে বিয়ের পর রণবীরের মধ্যে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন তার মা নীতু কাপুর। মা ও স্ত্রীর মধ্যে ভারসাম্য বজায় রেখেই চলছেন অভিনেতা। ফলে বউ-শাশুড়ির মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।

ছেলের বউ আলিয়া সম্পর্কে নীতু বলেন, ‘আলিয়ার সঙ্গে আমার সম্পর্ক কেমন, লোকে প্রায়ই জিজ্ঞেস করে। আমার সঙ্গে আমার শাশুড়ির যেমন ছিল, একদম তেমনই। ও খুব ভাল সহজ, সরল এবং দুর্নীতি মুক্ত একটা মানুষ।’

বউ-শাশুড়ির সম্পর্ক নিয়েও কথা বলেছেন নীতু। তার ভাষ্য, ‘শাশুড়ি ও বউমার সম্পর্ক কেমন হবে তার দায়িত্ব ছেলের ওপর থাকে। কারণ প্রথমে মাকে খুব ভালোবাসে। তার পরে যখন স্ত্রীর কথা মতো ওঠে-বসে, তখন মায়েদের সমস্যা হয়। মা ও স্ত্রীকে ভালোবাসায় সমতা বজায় রাখলে সমস্যা হয় না।’

রণবীর কি পারছে এই সমতা বজায় রাখতে? এই বিষয় নীতু বলেন, ‘আমার ছেলে খুব বুদ্ধিমান। ও সমতা বজায় রাখতে পারে। ও সারাদিন মা মা করে না। পাঁচ দিনে একবার ফোন করে জিজ্ঞেস করে আমি ঠিক আছি কি না। ওর জন্য ওটাই অনেক।’

এদিকে দীর্ঘ ৯ বছর পর অভিনয়ে ফিরেছেন নীতু কাপুর। সিনেমার নাম ‘যুগ যুগ জিও’। এতে তার সঙ্গে আছেন অনিল কাপুর। সিনেমাটি আগামী ২৪ জুন মুক্তি পাচ্ছে।