NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

পাকিস্তানে ট্রেনে বিস্ফোরণে হতাহত ১১


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৭:৫৭ এএম

>
পাকিস্তানে ট্রেনে বিস্ফোরণে হতাহত ১১

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে যাত্রীবাহী একটি ট্রেনে বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও কমপক্ষে ৯ জন। দেশটির কর্মকর্তারা বলেছেন, কোয়েটা থেকে রাওয়ালডিন্ডি যাওয়ার পথে যাত্রীবাহী জাফর এক্সপ্রেস ট্রেনে বিস্ফোরণের ওই ঘটনা ঘটেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন বলছে, পাঞ্জাবের চিচাওয়াত্নি জেলায় পৌঁছানোর পরপরই যাত্রীবাহী ট্রেনটির একটি শৌচাগারে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে হতাহতের তথ্য নিশ্চিত করে পাকিস্তান রেলওয়ের মুখপাত্র বাবর আলী বলেছেন, বিস্ফোরণের ধরন এখনও পরিষ্কার হওয়া যায়নি।

মুলতানের ডেপুটি পুলিশ সুপার হাম্মাদ হাসান বলেছেন, সন্ত্রাসবিরোধী বিভাগের একটি দল বিস্ফোরণ স্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে।

তিনি বলেছেন, আমরা এখনও বিস্তারিত তথ্য পাইনি। ট্রেনে বিস্ফোরণের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তা গণমাধ্যমকে জানানো হবে। হাম্মাদ হাসান বলেন, বিস্ফোরণের ব্যাপারে পাঞ্জাব রেলওয়ে কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি। তবে পুলিশি তদন্তও চলছে।

বিস্ফোরণের পর ওই রেলপথে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।