NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

অভিনেতাকে জোর করে চুমু খাওয়ার চেষ্টা


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৩, ০১:১৮ পিএম

>
অভিনেতাকে জোর করে চুমু খাওয়ার চেষ্টা

পছন্দের তারকাকে কাছে পেলে একটু ছুঁয়ে দেখার চেষ্টা থাকে। আবার কখনও সেটা আরেকটু বেড়ে গিয়ে জড়িয়ে ধরা পর্যন্ত পৌঁছায়। তবে এবার যা ঘটল সেটাকে বাড়াবাড়িই বলা চলে। বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরকে কাছে পেয়ে চুমু খেতে চাইলেন এক নারী ভক্ত। অনেকটা জোর করেই আদায় করে নিতে চাইলেন ওই নারী।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) মুম্বাইতে নতুন ডিজনি প্লাস হটস্টার সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’- এর বিশেষ স্ক্রিনিংয়ের পর অভিনেতা আদিত্য রায় কাপুর থিয়েটারের বাইরে অপেক্ষমান কিছু ভক্তদের সঙ্গে দেখা করেন। সেখানে এক নারী প্রায় জড়িয়ে ধরে তার সঙ্গে ছবি তোলে। তারপরই চুমু খাওয়ার জন্য জোর করতে থাকে। আদিত্য বেশ শান্তভাবে পরিস্থিতি সামাল দেন। মুখে হাসি নিয়েই বারবার ঠেলে সরিয়ে দিতে থাকেন সেই নারীকে। সবশেষে আদিত্যর হাতে চুমু খেয়ে ক্ষান্ত দেন ওই নারী ভক্ত।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই বেশ বিরক্ত নেটিজেনরা। একজন কমেন্টে লিখেছেন, ‘কল্পনা করুন একজন ব্যক্তি একজন অভিনেত্রীর সঙ্গে এমনটা করছেন। তাকে এতক্ষণে শ্লীলতাহানির জন্য থানায় ঢোকানো হতো, এবং নারীবাদীরা পাগল হয়ে যেত...’ আরেকজন লিখলেন, ‘কত ভালো মানুষ হলে এই অবস্থাতেও মুখে হাসি রাখা যায়। দুর্দান্ত।’ তৃতীয়জন লিখেছেন, ‘কত শান্তভাবে পরিস্থিতি সামাল দিলো। প্রমাণ করল এটাই সত্যিকারের পৌরুষত্ব’।