NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ৫, ২০২৬ | ২০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা আজ, যোগ দেবেন প্রধানমন্ত্রী খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আজ, জনসমাগমে মুখর প্রাঙ্গণ ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, দ্রুত সাক্ষাতের সিদ্ধান্ত ‘শক্তিশালী’ কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে লেখা গ্রন্থের মোড়ক উন্মোচন রুশ হামলায় কিয়েভে নিহত বেড়ে ২০ বাবার জানাজা পড়াতে চান মোজতবা, নিরাপত্তা বাহিনীর না অভিনেত্রীসহ ৭০ জনকে সংসদ সদস্য হিসেবে নিয়োগ আহমেদ আল শারার জোতাকে উৎসর্গ পর্তুগালের রোমাঞ্চকর জয়
Logo
logo

৩০ দেশের নির্বাচনে ইসরায়েলি প্রতিষ্ঠানের হস্তক্ষেপের তথ্য ফাঁস


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ১১:৩৪ এএম

>
৩০ দেশের নির্বাচনে ইসরায়েলি প্রতিষ্ঠানের হস্তক্ষেপের তথ্য ফাঁস

ইসরায়েলি একটি প্রযুক্তি প্রতিষ্ঠান হ্যাকিং, অপকর্ম আর সামাজিক যোগাযোগমাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বিশ্বের ৩০টিরও বেশি দেশের নির্বাচনে কীভাবে হস্তক্ষেপ করেছে, আন্তর্জাতিক সাংবাদিকদের এক কনসোর্টিয়ামের দীর্ঘ অনুসন্ধানে তা বেরিয়ে এসেছে।

৫০ বছর বয়সী ইসরায়েলি স্পেশাল ফোর্সের সাবেক কর্মকর্তা তাল হানান এই প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। ‘জর্জ’ ছদ্মনাম ব্যবহার করে তিনি বেসরকারিভাবে এই প্রতিষ্ঠানটির বিশাল একটি দলকে নেতৃত্ব দিয়ে আসছেন। দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনে এই প্রতিষ্ঠান কাজ করছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের একটি আন্তর্জাতিক কনসোর্টিয়াম তাল হানান ও তার প্রতিষ্ঠানের মুখোশ উন্মোচন করেছে। হানান ও তার দল ‘টিম জর্জ’ কোড নাম ব্যবহার করে। সাংবাদিকদের তিনটি দল ভিন্ন ভিন্ন দেশের ক্লায়েন্টের বেশে তাদের কর্মকাণ্ডের মুখোশ উন্মোচন করেছে।

সাংবাদিকদের এই কনসোর্টিয়াম তাল হানান ও তার দল কীভাবে নির্বাচনে হস্তক্ষেপ করে সেই বর্ণনাও গোপন ক্যামেরায় ধারণ করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের হাতে সাংবাদিকদের এই অনুসন্ধানের বিস্তারিত তথ্য এসেছে। 

হানান টিম জর্জের কার্যকলাপ ও প্রক্রিয়া সম্পর্কে করা প্রশ্নের বিস্তারিত জবাব দেননি। তবে তিনি বলেছেন, আমি কোনও অন্যায় করিনি।