NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’ জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি
Logo
logo

আর্জেন্টাইন মিডিয়ার দাবি জুনেই বাংলাদেশে আসছে বিশ্বচ্যাম্পিয়নরা


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৩:১২ পিএম

>
আর্জেন্টাইন মিডিয়ার দাবি জুনেই বাংলাদেশে আসছে বিশ্বচ্যাম্পিয়নরা

বিশ্বকাপ জয়ের পর থেকেই আর্জেন্টিনা জাতীয় দলকে বাংলাদেশে আনার জন্য উঠেপড়ে লেগেছে বাংলাদেশ। ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে মেসিদের দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে কয়েকবার। কিছুটা ইতিবাচক থাকলেও এখন পর্যন্ত বাংলাদেশে আসার ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানায়নি আলবিসেলেস্তিরা। তবে সম্প্রতি আর্জেন্টাইন মিডিয়া জানিয়েছে, জুনে বাংলাদেশে আসার পরিকল্পনা চূড়ান্ত করেছে আর্জেন্টিনা। 

আর্জেন্টিনার ডবল আমারিল্লার প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন মাসের ১২ থেকে ২০ তারিখ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলতে পারে আর্জেন্টিনা।

নতুন বছর ২০২৩ উপলক্ষ্যে খেলার সূচি পরিকল্পনা করছে বিশ্বের সব দেশ। বাদ নেই আর্জেন্টিনাও। নতুন বছরে দেশটির জাতীয় দল কোথায় কোথায় খেলবে সেই পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ সফরের বিষয়টি নিয়ে আলোচনা করেছে তারা। আলোচনা মোতাবেক চলতি বছরের জুনের ১২ থেকে ২০ তারিখের মধ্যে লিওনেল মেসিদের বাংলাদেশ পাঠাতে চাইছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।