NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ৫, ২০২৬ | ২০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা আজ, যোগ দেবেন প্রধানমন্ত্রী খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আজ, জনসমাগমে মুখর প্রাঙ্গণ ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, দ্রুত সাক্ষাতের সিদ্ধান্ত ‘শক্তিশালী’ কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে লেখা গ্রন্থের মোড়ক উন্মোচন রুশ হামলায় কিয়েভে নিহত বেড়ে ২০ বাবার জানাজা পড়াতে চান মোজতবা, নিরাপত্তা বাহিনীর না অভিনেত্রীসহ ৭০ জনকে সংসদ সদস্য হিসেবে নিয়োগ আহমেদ আল শারার জোতাকে উৎসর্গ পর্তুগালের রোমাঞ্চকর জয়
Logo
logo

ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা নিক্কি হ্যালের


খবর   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৫, ০২:৩৮ এএম

>
ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা নিক্কি হ্যালের

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ নিক্কি হ্যালে। এর মাধ্যমে রিপাবলিকান প্রার্থীর দৌড়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি।

এক ভিডিও বার্তায় বিষয়টি নিজেই জানিয়েছেন হ্যালে।  

৫১ বছর বয়সী নিক্কি হ্যালে দক্ষিণ ক্যারোলিনার দুই মেয়াদের গভর্নর ছিলেন। জাতিসংঘে সাবেক মার্কিন রাষ্ট্রদূতও ছিলেন তিনি। ট্রাম্পই তাকে মার্কিন রাষ্ট্রদূত করে পাঠিয়েছিলেন।

২০২৪ সালে হোয়াইট হাউসের লড়াইয়ে সাবেক বস ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চ্যালেঞ্জে নামবেন না বলে জানিয়েছিলেন হ্যালে। কিন্তু যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক মন্দাবস্থা, জেনারেশন পরিবর্তনের প্রেক্ষাপটসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন বলে বার্তায় উল্লেখ করেছেন।

নিজেকে এক ভারতীয় অভিবাসীর গর্বিত কন্যা বলে দাবি করেন হ্যালে। সেই সঙ্গে আমেরিকার ইতিহাসকে নতুন করে লেখার এটাই সময় বলেও মন্তব্য করেন তিনি।

প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত লড়াইয়ে নামার আগের নিক্কি হ্যালেকে রিপাবলিকান পার্টির প্রাথমিক নির্বাচনে জয়ী হতে হবে, যা আগামী বছরের জানুয়ারিতে শুরু হওয়ার কথা। আর ২০২৪ সালের ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হওয়ার তারিখ নির্ধারিত রয়েছে।