NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

মিলানের ‘প্রথম’ টটেনহ্যামবধ


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০২:৫৫ পিএম

>
মিলানের ‘প্রথম’ টটেনহ্যামবধ

ব্রাহিম দিয়াজের একমাত্র গোলে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারকে হারিয়েছে এসি মিলান। মঙ্গলবার রাতে ঘরের মাঠ সান সিরোয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগের ম্যাচে স্পার্সদের বিপক্ষে তাদের জয় ১-০ গোলে। পরবর্তী রাউন্ডে যেতে হলে দ্বিতীয় লেগে অন্তত ২-০ ব্যবধানে জয় পেতে হবে ইংলিশ জায়ান্টদের।

অবশ্য ম্যাচের শুরুতে গোলের পর ব্যবধান আর বাড়াতে পারেনি মিলান। অন্যদিকে, গোল শোধ দিতে পারেনি স্পার্সরাও। তবে এর মধ্য দিয়েই একটি অপ্রাপ্তি ঘুচে গেল এসি মিলানের। প্রতিযোগিতামূলক ফুটবলে তারা প্রথমবারের মতো হারাল টটেনহ্যাম হটস্পারকে।

রাউন্ড অফ সিক্সটিনের প্রথম রাউন্ডের ম্যাচে ফেভারিট ছিল স্পার্সরা। মাঠে সেই ঝাঁজ দেখানোর আগেই গোল হজম করে বসে ইংলিশ জায়ান্টরা। ম্যাচের মাত্র ৭ম মিনিটে গোল করে মিলানকে লিড এনে দেন ব্রাহিম দিয়াজ। 

শুরুতে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না প্রিমিয়ার লিগের দলটিকে। তবে পিছিয়ে পড়ার পর ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় তারা। বল দখল ও আক্রমণে এগিয়েও যায়। কিন্তু শট ও লক্ষ্যে রাখা শটের বিবেচনায় এগিয়ে ছিল মিলান। ওই একটি গোল ছাড়া কোনো গোলরক্ষককে কঠিন কোনো পরীক্ষায় পড়তে হয়নি।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে জমে ওঠে ম্যাচ। গোলের জন্য মরিয়া দেখা যায় দুই দলকেই। তবে আর জালের দেখা পায়নি কোনো দলই।

আগামী ৮ মার্চ টটেনহ্যামের মাঠে হবে ফিরতি লেগ।