NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
Logo
logo

৩ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৫:৪১ এএম

৩ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকা: তিনদিনের সফরে বুধবার কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সফরে তিন হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম পরিদর্শন করবেন তিনি। এছাড়া বিভিন্ন পেশাজীবী, কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।

রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা নবীরুল ইসলাম সই করা সফরসূচি থেকে জানা যায়, বুধবার দুপুর পৌনে তিনটায় হেলিকপ্টারে করে মিঠামইনে যাবেন রাষ্ট্রপতি। ডাকবাংলোতে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। পরে নিজ বাসভবনে যাবেন আবদুল হামিদ।

এদিন সন্ধ্যা ৭টায় মিঠামইনের রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করবেন। পরে মিঠামইনের বাসভবনে রাত্রিযাপন করবেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় মিঠামইন থেকে গাড়িবহর নিয়ে পাশের উপজেলা ইটনায় যাবেন রাষ্ট্রপতি। সেখানে তিনি বিকেল ৪টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।

সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ইটনা থেকে যাবেন অষ্টগ্রাম উপজেলা সদরে। সেখান থেকে রাতে তিনি ফিরে যাবেন মিঠামইনের বাসভবনে। রাষ্ট্রপতি শুক্রবার দুপুর ১২টায় নির্মাণাধীন মিঠামইন সেনানিবাস পরিদর্শন করবেন। শুক্রবার দুপুর ৩টা ১০মিনিটে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।