NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী? জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প!
Logo
logo

নারী আইপিএলে দল পেলেন না বাংলাদেশের কেউই


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৫, ০৩:৪৮ এএম

>
নারী আইপিএলে দল পেলেন না বাংলাদেশের কেউই

ভারতে অনুষ্ঠিতব্য নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) নিলামে দল পায়নি বাংলাদেশের কোনো ক্রিকেটার। আজ সোমবার মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে ডব্লিউপিএলের মেগা নিলাম। সেখানে জাহানারা আলম, সালমা খাতুন, স্বর্ণা আক্তারের নাম উঠলেও আগ্রহ প্রকাশ করেনি অংশগ্রহণকারী পাঁচ দলের কেউই।  

এবারের নিলামে নাম ছিল ৯ বাংলাদেশি ক্রিকেটারের। ভিন্ন সব ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের সব নারী ক্রিকেটাররা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, জাহানারা, সালমা ও স্বর্ণা ছাড়াও নাম লিখিয়েছিলেন রুমানা আহমেদ, নাহিদা আক্তার, লতা মণ্ডল, রিতু মনি ও সোবহানা মোস্তারি। 

নিলাম নিয়ে বাংলাদেশ অধিনায়ক জ্যোতিকে প্রশ্ন করা হয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে। সেখানে জ্যোতি বলেন, ‘আমরা খুব রোমাঞ্চিত। আমরা বিমানবন্দরে থাকার সময় ফোনে নিলাম সরাসরি দেখেছি। যদিও বাংলাদেশের কোনো খেলোয়াড় বিক্রি হয়নি। তবু আমি মনে করি, এটা মেয়েদের ক্রিকেটের জন্য খুব বড় সুযোগ। আর আমাদের দেশে তরুণ খেলোয়াড়েরা এটি থেকে অনুপ্রেরণা নিয়ে নিজেদের উদ্দীপ্ত করবে।’