NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী? জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প!
Logo
logo

সাকিবের ব্যাটে না নামার কারণ জানালেন কোচ ফাহিম


খবর   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৪, ০৩:৩৭ এএম

>
সাকিবের ব্যাটে না নামার কারণ জানালেন কোচ ফাহিম

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন সাকিব আল হাসান। তবে রংপুর রাইডার্সের বিপক্ষে এলিমেনিটর ম্যাচে ব্যাট হাতে মাঠে নামেননি সাকিব। ঠিক কি কারণে ফরচুন বরিশালের এই অধিনায়ক মাঠে নামেননি সেই কারণ জানালেন দলটির প্রধান কোচ নাজমুল আবেদিন ফাহিম।

রোববার মিরপুর শেরে-ই বাংলার মাঠে রংপুরের কাছে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে সাকিবের দল। এরপর দলটির হয়ে সংবাদ সম্মেলনে আসেন বরিশালের কোচ ফাহিম। জানিয়েছেন, 'অধিনায়কেরই সিদ্ধান্ত থাকে সাধারণত। এমন না যে আমাদের সঙ্গে আলাপ করেনি। কিন্তু এটা ‘ক্যাপ্টেন্স কল’। স্বাচ্ছন্দ্যবোধ করছিল যে ওরা ভালো খেলোয়াড়, তারা যদি যায় দুয়েক ওভারে যদি এক্সালেরেট করে নিয়ে আসতে পারে। আমাদের সেরকম একটা অবস্থান ছিল, এক উইকেট বা দুই উইকেট হারালেও অসুবিধা হতো না আমাদের। ওই সুযোগ কাজে লাগাতে পারিনি।’

রাজাপক্ষে ও কারিম জানাতকে আগে সাকিবের আগে নামানোর কারণ জানিয়ে ফাহিম বলেন, ‘এত ভালো একটা প্ল্যাটফর্ম হওয়ার পরেও ওর মাথায় হয়তো এটা কাজ করেছিল যে রাজাপক্ষে কিংবা করিমকে আগে পাঠিয়ে ফ্রি করে দিলে ওরা যদি স্বাধীনভাবে খেলে। যতটুকুই রান করুক না কেন, সেটা যদি ভালো রেটে করতে পারে; দলের কাজে আসবে।’

ফাহিম যোগ করেন, সাকিব শেষে গিয়ে ওর কাজ করবে। কিন্তু আমার মনে হয় না ওই পরিকল্পনাটা খুব কাজে এসেছে। রাজাপক্ষে বা করিমকে পাঠানো হয়েছে আগে...। আমরা যেটা প্রত্যাশা করে পাঠিয়েছিলাম, ওরা সেটা করতে পারেনি। সেটা উইকেটের কারণে হোক, বিপক্ষ দলের ভালো বোলিংয়ের কারণে হোক বা তাদের নিজস্ব ইন্টেন্টের অভাবেই হোক। এ কারণে কিন্তু আমরা পিছিয়ে গেছি। যে শুরু হয়েছিল উদ্বোধনী জুটিতে বা পরে, আমাদের সুযোগ ছিল ১৯০ বা সেই স্কোরকে ছাড়িয়ে যাওয়ার। ওই ব্যাটিং শক্তি কিন্তু আমাদের ড্রেসিং রুমে।'