NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী? জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প!
Logo
logo

নেইমারকে নিয়েই পিএসজির হতাশার রাত


খবর   প্রকাশিত:  ২৫ মার্চ, ২০২৫, ১২:১২ পিএম

>
নেইমারকে নিয়েই পিএসজির হতাশার রাত

ফরাসি কাপ থেকে বিদায় এবং মেসি-এমবাপের অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেয়েছে পিএসজি। নেইমার থাকলেও লিগ ওয়ানের ম্যাচে মোনাকোর বিপক্ষে ফরাসি জায়ান্টরা হতাশা উপহার দিয়েছে। প্রতিপক্ষের দাপুটে পারফরম্যান্সের সামনে নিজের ছায়া হয়েই রইলেন নেইমার।

শনিবার পুরো ম্যাচজুড়ে অসহায় বনে যাওয়া ক্রিস্তফ গালতিয়ের দলকে ৩-১ গোলে হারিয়েছে মোনাকো। দলের গোলরক্ষক জোয়ানলুইজি দোন্নারুমা কয়েকটি ভালো সেভ না করলে গোলের ব্যবধান আরো বেশি হতে পারতো!

এদিন ম্যাচের শুরু থেকেই পিএসজি যেন ফরাসি কাপ হারের বৃত্তেই আটকে ছিল। মহাতারকা মেসি ও এমবাপের বিকল্প ভূমিকা তো দূরে থাক, নিজেদের স্বাভাবিক ছন্দই তারা দেখাতে পারেনি। ম্যাচের চতুর্থ মিনিটে আলেকসান্দার গোলোভিন ডি-বক্সের বাইরে থেকে বাইরে থেকে জোরালো শটে মোনাকোকে লিড এনে দেন। এরপর মাত্র ১৮ মিনিটের মধ্যেই দুই গোল খেয়ে বসে পিএসজি। কোনাকুনি শটে মোনাকোর লিড দ্বিগুণ করেন উইসাম বেন ইয়েদের।

গ্যালতিয়ের দল প্রথম গোলের সুযোগ তৈরি করে ২৭তম মিনিটে। ব্রাজিলিয়ান মার্কিনিয়োসের চেষ্টা ডিফেন্ডারের পায়ে লেগে ফিরে আসে। তবে তার আগমুহূর্তে গোল খেতে খেতেও বেঁচে যায় ফরাসিরা। দোন্নারুমার চেষ্টায় সেই যাত্রায় তাদের রক্ষা হয়। ৩৯তম মিনিটে ব্যবধান কমায় পিএসজি। কার্লোস সলের বক্সের বাম দিকে পাস দেন হুয়ান বের্নাতকে। তার পাস অন্য পাশে ফাঁকায় পেয়ে মিডফিল্ডার এমেরি বল জালে পাঠান।

তবে স্বল্প ব্যবধান বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করেন মোনাকোর অভিজ্ঞ ফরাসি স্ট্রাইকার ইয়েদের। সেই গোলেই মূলত পিএসজির কফিনে শেষ পেরেক মারার কাজ সম্পন্ন হয়ে যায়। কেননা দ্বিতীয়ার্ধে আর সেই গোল শোধ করতে পারেনি নেইমাররা। ব্যবধান বাড়ানোর চেষ্টায়ও মোনাকোকে দোন্নারুমা ঠেকিয়ে দেন।

ম্যাচের পরিসংখ্যান দেখলেই মোনাকো নিজেদের কতটা দাপট দেখিয়েছে তার চিত্র মেলে। ১৯টি শটের মধ্যে ৯টিই ছিল গোল অভিমুখে। অন্যদিকে ৭ শটের মধ্যে মাত্র দুটি লক্ষ্যে ছিল পিএসজির। 

এ নিয়ে ২৩ ম্যাচের তৃতীয় হারের স্বাদ পেল গ্যালতিয়ের দল। তবে এখনো লিগের পয়েন্ট টেবিলে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ক্লাবটি। সমান ম্যাচ খেলে ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে মোনাকো এবং মার্সেই উঠে এসেছে তিনে।