NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী? জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প!
Logo
logo

দুর্দশা কাটিয়ে সুদিনের পথে বার্সা


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৫:১১ পিএম

>
দুর্দশা কাটিয়ে সুদিনের পথে বার্সা

অর্থনৈতিক দুর্দশার কারণে গত দুই বছর দুঃস্বপ্নের মতো কেটেছে বার্সেলোনার। শুধুমাত্র টাকার ভাবে দলটিকে ছেড়ে দিতে হয়েছিল সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে। মাঠের খেলায়ও ছিল না বলার মতো কোনো অর্জন। গত দুই মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বাদ গেছে স্প্যানিশ জায়ান্ট দলটি। তবে এবার সেসব দুর্দশা কাটিয়ে উঠেছে বার্সা। 

ঋণ পরিশোধের পাশাপাশি কোষাগারে অর্থ বাড়াতে কাজ করছে কাতালান ক্লাবটি। গত চার বছরের মধ্যে এই প্রথমবারের মতো মুনাফাও করেছে স্প্যানিশ জায়ান্টরা। ক্লাবের আনুষ্ঠানিক সভায় এমনটাই জানিয়েছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা।

বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা বলেন, বার্সেলোনা এখন আর্থিক ক্ষতি থেকে মুক্ত। ক্লাবের কঠিন মুহূর্তে আমরা অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত গ্রহণ করেছি। বেশকিছু সাহসী পদক্ষেপ গ্রহণ করে আমরা ঋণ পরিশোধ করতেও সক্ষম হয়েছি। ক্লাবের কোষাগার সমৃদ্ধ করতেও আমরা কাজ করছি। এ ছাড়া গত চার বছরের মধ্যে এই প্রথমবারের মতো আমরা মুনাফা অর্জন করেছি।

গত কয়েক বছর ধরে বার্সার এমন অবস্থা ছিল যে ক্লাব পরিচালনায় রীতিমতো হিমশিম খেতে হয়েছে কর্তৃপক্ষকে। দেনায় ক্লাবের কোষাগার খালি হওয়ার দশা হয়েছিল। ফুটবলারদের বেতন-ভাতা দিতেও চোখে শর্ষেফুল দেখার অবস্থা তৈরি হয়েছিল। আর্থিক দৈন্যতা দূর করতে মাঠ ভাড়া দেওয়ার মতো কাজও করেছিল ক্লাবটি। 

দৈন্যতা থেকে মুক্তির পাশাপাশি মাঠের ফুটবলেও ফিরতে শুরু করেছে বার্সা। তরুণ তারকাদের দুর্দান্ত পারফরম্যান্সে ইতোমধ্যে লিগ টেবিলের শীর্ষে উঠে গেছে বার্সা। রিয়াল মাদ্রিদকে বড় ব্যবধানে পেছনে ফেলেছে জাভির শিষ্যরা।