NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান যুক্তরাষ্ট্রের সিনেটর গ্রাহামের সম্মানে মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ট্রাম্পের চড়া মূল্যে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’! ইতিহাস বলছে আর্জেন্টিনা ফাইনাল খেলবে পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন
Logo
logo

তুরস্কে জীবিত ১ ও মৃত ৩ জনকে উদ্ধার করেছে বাংলাদেশের উদ্ধারকারীরা


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৩, ১১:১৬ পিএম

>
তুরস্কে জীবিত ১ ও মৃত ৩ জনকে উদ্ধার করেছে বাংলাদেশের উদ্ধারকারীরা

বাংলাদেশ থেকে পাঠানো সম্মিলিত উদ্ধারকারীরা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কে উদ্ধার অভিযান পরিচালনা শুরু করেছে। বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারীরা তুরস্কে এখন পর্যন্ত একজনকে জীবিত ও তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল তুরস্কে উদ্ধারকাজ শুরু করেছে। ইতোমধ্যে তারা ১৭ বছরের একজন জীবিত বালিকাসহ তিনজনের মৃতদেহ উদ্ধার করেছেন।

এর আগে বুধবার ৮ ফেব্রুয়ারি রাত ১০টায় সম্মিলিত উদ্ধারকারী দল বাংলাদেশ থেকে তুরস্কে যাত্রা শুরু করে। উড়োজাহাজে প্রায় ২৪ ঘণ্টা যাত্রা শেষে বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি রাতে তুরস্কের আদানা মিলিটারি এয়ার বেইস-এ পৌঁছায়। সেখান থেকে তারা আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করেন।