NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

আঙুলে মলম বিতর্ক : জাদেজার শাস্তি নিয়ে যা বলল আইসিসি


খবর   প্রকাশিত:  ০৪ এপ্রিল, ২০২৫, ০১:০৮ এএম

>
আঙুলে মলম বিতর্ক : জাদেজার শাস্তি নিয়ে যা বলল আইসিসি

বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটারদের বেশ ভুগিয়েছেন ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা। অজিদের গুরুত্বপূর্ণ পাঁচ উইকেট নেওয়ার পর জাদেজা ব্যাট হাতেও ছিলেন দুর্দান্ত। টেস্ট মেজাজে তিনি অপরাজিত আছেন ৬৬ রানে। এছাড়া, এ ম্যাচে তিনি সাদা পোশাকে ১১ বারের মতো পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। তবে ম্যাচের মাঝপথে আঙুলে মলম লাগানোকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন এই অলরাউন্ডার। বল বিকৃতির অভিযোগে তাকে আইসিসির মুখোমুখি হতে হয়েছে।

চলমান সিরিজ শুরুর আগে থেকেই বিভিন্ন ইস্যু নিয়ে সরব প্রতিক্রিয়া দেখাচ্ছে অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম। ভারতীয় স্পিনারদের জন্য সুবিধাজনক পিচ তৈরির অভিযোগ এবং সর্বশেষ মলম বিতর্কের মাধ্যমে উত্তেজনার পারদ উচুঁতে নিয়ে গেছে তারা। পিচের বিষয়ে ভারতের পক্ষ থেকে জবাব দেওয়ার প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। তবে বল বিকৃতির অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত জানিয়েছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

প্রথম দিনের খেলার পর জাদেজা ও অধিনায়ক রোহিত শর্মাকে ডেকে পাঠান ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট। এ সময় রোহিতরা জানান, জাদেজার আঙুলে ব্যথা থাকায় তিনি মলম লাগিয়েছেন। তারা নিষিদ্ধ ওষুধ বা অন্যকিছু লাগিয়ে বল বিকৃতির চেষ্টা করেননি।

পরে জবাবে পাইক্রফ্ট জানান, শুধুমাত্র ঘটনাটির ভিডিও দেখার জন্যেই তিনি দুই ক্রিকেটারকে ডেকেছেন। তার শাস্তি দেওয়ার কোনো উদ্দেশ্যই নেই।

গত বৃহস্পতিবার ম্যাচের প্রথম ইনিংসে অজিদের ব্যাটিংয়ে সময় ঘটনার শুরু। সে সময় বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার জাদেজা ইতোমধ্যে তিনটি উইকেট বাগিয়ে নিয়েছেন। মাঝপথে মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি এসে তাকে একটি মলম দেন। পরে জাদেজা সেটি হাতে লাগান। সেই সময়কার ছবি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

পরবর্তীতে অস্ট্রেলিয়ার এক গণমাধ্যম পোস্ট করে লেখে, ‘আকর্ষণীয়! অস্ট্রেলিয়া বনাম ভারত ম্যাচের এই ছবি অনেক প্রশ্ন তুলে দিয়েছে। চর্চা হচ্ছে এই ঘটনা নিয়ে।’

এ ঘটনার পরে জাদেজা আরও দুটি উইকেট নেন। এর মাধ্যমে ৬১ টেস্টে তার উইকেট সংখ্যা ২৪৭টি। টেস্টে সাদা পোশাকে একবার ১০ উইকেট নিয়েছেন তিনি।