NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী? জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প!
Logo
logo

একসঙ্গে দুই প্রাক্তন, সম্পর্ক জোড়া লাগার গুঞ্জন


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৪, ০১:৩৩ এএম

>
একসঙ্গে দুই প্রাক্তন, সম্পর্ক জোড়া লাগার গুঞ্জন

চলছে ভালোবাসার মাস। সপ্তাহজুড়ে চলছে প্রেম দিবস। বাতাসে প্রেমের গন্ধ, উন্মাতাল প্রেমিক যুগল। এ সময়ে এসে পুরোনো প্রেমও মাথাচাড়া দিয়ে ওঠে। যেমনটা দেখা গেছে বলিউড তারকা কার্তিক আরিয়ান ও সারা আলি খানের বেলাতেও! প্রেম দিবসের আগে একসঙ্গে দেখা গেল দুজনকে। তবে কি বিভেদ ভুলে আবারও এক হচ্ছেন প্রাক্তন এই প্রেমিক জুটি?

২০২০ সালে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে মুক্তি পায় ইমতিয়াজ আলি পরিচালিত ‘লাভ আজ কাল’ ছবিটি। এতে প্রথমবারের মতো জুটি বাঁধেন কার্তিক-সারা। শুটিং করতে গিয়েই একে অপরের কাছে আসেন। তারপর জল গড়ায় ভালোবাসার দোরগোড়ায়। কিন্তু ছবিটির বক্স অফিস ব্যর্থতার ন্যায় তাদের ভালোবাসাও ব্যর্থ হয়। প্রেমে বিচ্ছেদ ঘটে দুজনার।

সদ্য এক ফ্রেমে দেখা গেছে দুই প্রাক্তনকে। সামাজিকমাধ্যমে ভাইরাল সেই ছবি। ছবিতে দেখা যাচ্ছে একে অপরের সঙ্গে কথা বলছেন কার্তিক ও সারা। দুজনের মুখেই চওড়া হাসি। একে অপরের সঙ্গ যে বেশ উপভোগ করছেন দুই তারকা, ছবি থেকেই তা পরিষ্কার। এই মুহূর্তে কোনো ছবিতে একসঙ্গে কাজ করছেন না তারা। তবে কি এই সাক্ষাৎ একান্তই ব্যক্তিগত? কৌতূহলী অনুরাগীরা।