NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ৫, ২০২৬ | ২০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা আজ, যোগ দেবেন প্রধানমন্ত্রী খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আজ, জনসমাগমে মুখর প্রাঙ্গণ ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, দ্রুত সাক্ষাতের সিদ্ধান্ত ‘শক্তিশালী’ কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে লেখা গ্রন্থের মোড়ক উন্মোচন রুশ হামলায় কিয়েভে নিহত বেড়ে ২০ বাবার জানাজা পড়াতে চান মোজতবা, নিরাপত্তা বাহিনীর না অভিনেত্রীসহ ৭০ জনকে সংসদ সদস্য হিসেবে নিয়োগ আহমেদ আল শারার জোতাকে উৎসর্গ পর্তুগালের রোমাঞ্চকর জয়
Logo
logo

করোনাভাইরাস : আক্রান্তে শীর্ষে জাপান, মৃত্যুতে যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২৫, ০৬:৩৯ এএম

>
করোনাভাইরাস : আক্রান্তে শীর্ষে জাপান, মৃত্যুতে যুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে শ্বাসতন্ত্রের সংক্রামক রোগ করোনা ভাইরাসের সংক্রমণ কয়েকদিন ধরে আবারও বেড়ে চলছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে প্রায় দেড় লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে একই সময়ে প্রাণঘাতী এ ভাইরাসে প্রাণ গেছে ৮শরও বেশি জনের।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৬১৮ জন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৮৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন জাপানের মানুষ। অপরদিকে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

এশিয়ার দেশ জাপানে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৪৩৮ জন। । দ্বিতীয় সর্বোচ্চ ২৩ হাজার ৩৮৫ জন সংক্রমিত হয়েছেন তাইওয়ানে। আর তৃতীয় সর্বোচ্চ ১৯ হাজার ৪৮০ জন আক্রান্ত হয়েছেন জার্মানিতে।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি প্রাণহানির রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রে। এ সময়ের মধ্যে দেশটিতে মৃত্যু হয়েছে ২২৭ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ১৬১ জন মারা গেছেন জাপানে। আর তৃতীয় সর্বোচ্চ ১০৭ জনের মৃত্যু হয়েছে  জার্মানিতে।

এদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৬৭ লাখ ৮৯ হাজার ১১০ জনে। অপরদিকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৭৫ হাজার ৯১০ জনে।