NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী? জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প!
Logo
logo

আগামী সপ্তাহেই বিয়ে করছেন প্রভাস-কৃতি!


খবর   প্রকাশিত:  ০৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:০৬ এএম

>
আগামী সপ্তাহেই বিয়ে করছেন প্রভাস-কৃতি!

রাহুল-আথিয়া, সিদ্ধার্থ-কিয়ারা। এবার কি তবে প্রভাস-কৃতির বিয়ের সানাই বাজছে? বলিউডের আকাশে-বাতাসে এমনটাই গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। হাতে সময়ও খুব একটা নেই। আগামী সপ্তাহেই নাকি বাগদান সারবেন এই এই তারকা জুটি! জায়গা হিসেবে বেছে নিয়েছেন মালদ্বীপকে।

বছরের শুরুতেই যেন বিয়ের হিড়িক চলছে বলিউডে। মাত্র একদিন আগে সিড-কিয়ারা সাত পাক ঘুরলেন। এবার পালা প্রভাস-কৃতির। অনেকদিন ধরেই বিয়ের গুঞ্জন চলছে তাদের। এবার বোধহয় গুঞ্জন সত্যি হতে চলেছে। যদিও কৃতি এর আগে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি প্রভাসের সঙ্গে কোনোভাবে যুক্ত নন।

এদিকে নায়িকার কথা মানতে রাজি নন এক সিনে সমালোচক। তিনিই নাকি সামাজিকমাধ্যমে এই খবর ছড়িয়েছেন। তার কথায়, ‘অভিনেতারা এভাবেই বলে থাকেন। তারপর দেখা যায়, নির্দিষ্ট দিনে তারা বাগদান বা বিয়ে সারছেন। তেমনই প্রভাস-কৃতি সামনের সপ্তাহে মালদ্বীপে বাগদান সারতে চলেছেন।’

সামাজিক মাধ্যমে এই কথা লিখতেই কটাক্ষের শিকার সেই সমালোচক। নেটিজেনদের দাবি, ভুয়া খবর ছড়াচ্ছেন তিনি। এরকম কিছুই ঘটছে না। খামোখা গুজব ছড়ানো হচ্ছে।

সিদ্ধার্থ-কিয়ারার ক্ষেত্রেও শুরুতে এমনই হয়েছিল। তাদের মধ্যে প্রেম আছে কেউ বিশ্বাস করতে চাইতেন না। এদিকে ‘শেরশাহ’ ছবির শুটিং থেকেই তাদের প্রেম। বিয়ে নিয়েও কম জলঘোলা হয়নি। কবে বিয়ে, কখন বিয়ে নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত ছিল না। বিয়ের শেষ মুহূর্তে তাদের বিয়ের তারিখও বদলেছে। সব মিলিয়ে উত্তেজনার পারদ চরমে।

এতসব দেখার পর প্রভাস-কৃতির বাগদানের গুঞ্জনও চট করে কেউ উড়িয়ে দিতে পারছেন না। কে জানে রটনা আবার কখন ঘটনায় মোড় নেয়। তবে ‘আদিপুরুষ’ জুটিকে সত্যি সত্যি বিয়ের পিঁড়িতে দেখতে চান তাদের অনুরাগীরা।