NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ৩, ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বে অব বেঙ্গল কনভারসেশন শুরু, বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি বিষাক্ত ইনজেকশনেও বেঁচে গেলেন নারী, এখন কী হবে শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও খোয়াল বাংলাদেশ ‘জেলার ২’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে পিছিয়ে গেল ‘ওম’ রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের
Logo
logo
এইচএসসি ও সমমান পরীক্ষা

এবার জিপিএ-৫ পেয়েছে ১৭৬২৮২ জন, এগিয়ে মেয়েরা


খবর   প্রকাশিত:  ১১ নভেম্বর, ২০২৩, ০৫:৪১ পিএম

এবার জিপিএ-৫ পেয়েছে ১৭৬২৮২ জন, এগিয়ে মেয়েরা

ঢাকা: এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৭৬ হাজার ২৮২ জন শিক্ষার্থী। ফলাফলের সূচক জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা।

ফলাফলে দেখা গেছে, ৮০ হাজার ৫৬১ জন ছেলে জিপিএ-৫ পেয়েছে। আর ৯৫ হাজার ৭২১ জন মেয়ে পেয়েছে জিপিএ-৫। এ ছাড়া পাসের হারেও এগিয়ে আছে মেয়েরা। মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এর মধ্যে মেয়েরা পাস করেছে ৮৭ দশমিক ৪৮ শতাংশ। আর ছেলেরা পাস করেছে ৮৪ দশমিক ৫৩ শতাংশ।

এবার মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন। এর মধ্যে মেয়ে ছিল পাঁচ লাখ ৬৭ হাজার ৮৬৫ জন। তাদের মধ্যে পাস করেছে চার লাখ ৯৬ হাজার ৭৪৩ জন। আর ছেলে পরীক্ষার্থী ছিল ছয় লাখ ৯ হাজার ৫২২ জন। তাদের মধ্যে পাস করেছে পাঁচ লাখ ১৫ হাজার ২৪৪ জন।  

আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে কম্পিউটারের বোতাম চেপে প্রধানমন্ত্রী এই পরীক্ষার ফল প্রকাশ করেন। এর আগে সকাল সোয়া ১১টার দিকে এই পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। পরে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে এই অনুষ্ঠান হয়।