NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ৫, ২০২৬ | ২০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা আজ, যোগ দেবেন প্রধানমন্ত্রী খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আজ, জনসমাগমে মুখর প্রাঙ্গণ ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, দ্রুত সাক্ষাতের সিদ্ধান্ত ‘শক্তিশালী’ কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে লেখা গ্রন্থের মোড়ক উন্মোচন রুশ হামলায় কিয়েভে নিহত বেড়ে ২০ বাবার জানাজা পড়াতে চান মোজতবা, নিরাপত্তা বাহিনীর না অভিনেত্রীসহ ৭০ জনকে সংসদ সদস্য হিসেবে নিয়োগ আহমেদ আল শারার জোতাকে উৎসর্গ পর্তুগালের রোমাঞ্চকর জয়
Logo
logo

মাটির নিচের ‘গোপন বিমান ঘাঁটির’ ভিডিও প্রকাশ ইরানের


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:২০ পিএম

>
মাটির নিচের ‘গোপন বিমান ঘাঁটির’ ভিডিও প্রকাশ ইরানের

কয়েক বছর ধরেই গোপনে বিমান ঘাঁটি তৈরির কাজ চালাচ্ছিল মধ্যপ্রাচ্যের পরমাণু শক্তিসমৃদ্ধ দেশ ইরান। এবার নিজেদের একটি গোপন ঘাঁটির ভিডিও প্রকাশ করেছে তেহরান। ‘ঈগল ৪৪’ নামের এ ঘাঁটি তৈরি করা হয়েছে পাহাড়ের নিচে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা নিউজ।

সংবাদমাধ্যমটি ঘাঁটির বিবরণে বলেছে, ‘এটি ইরানের বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি। এর ভেতর ক্ষেপণাস্ত্রসহ যুদ্ধবিমান রাখা আছে।’

এ ঘাঁটির প্রধান বৈশিষ্ঠ হলো এটি পাহাড়ের কাছে এবং ‘পৃথিবীর গভীরে’ অবস্থিত। যুদ্ধবিমান ছাড়াও এর ভেতর ড্রোন রাখা সম্ভব বলে জানিয়েছে ইরনা নিউজ।

সংবাদমাধ্যমটি দাবি করেছে, গত কয়েক বছরে পুরো ইরানজুড়ে অসংখ্য বিমান ঘাঁটি তৈরি করা হয়েছে। মাটির নিচে তৈরিকৃত এ ঘাঁটি সেগুলোরই একটি।

ইরনা নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো হামলা প্রতিরোধে এই ঘাঁটি থেকে তাৎক্ষণিক বিমান উড্ডয়ন সম্ভব।

ইরানের কোন জায়গায়, কোন প্রদেশে বা কোন অঞ্চলে এ ঘাঁটির অবস্থান সেটি জানায়নি সেনাবাহিনী।

এর আগে ২০২২ সালের মে মাসে একটি গোপন ড্রোন ঘাঁটি প্রকাশ্যে আনে তেহরান।

এদিকে ইরানের কাছে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের আগের কিছু মার্কিন যুদ্ধবিমান আছে। এছাড়া তাদের কাছে আছে রাশিয়ার তৈরি মিগ ও সুখোই বিমান। তবে পশ্চিমারা কয়েক দশক ধরে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় ও  রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় খোলা যন্ত্রাংশ না পাওয়ায় এসব বিমান দিনে দিনে ব্যবহারের অনুপযোগী হয়ে যাচ্ছে।