NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
Logo
logo

পারফর্ম করেও নাসিরের কণ্ঠে আক্ষেপ


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৩, ১০:৪২ পিএম

>
পারফর্ম করেও নাসিরের কণ্ঠে আক্ষেপ

ব্যাট ও বল হাতে দারুণ এক সিজন পার করেছেন নাসির হোসেন। চলমান বাংলাদেশে প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে ১২ ম্যাচে ১২০ স্ট্রাইক রেটে ৪৫-এর বেশি গড়ে রান করেছেন ৩৬৬। বল হাতে ১৬ উইকেট নিয়ে রয়েছেন সবার শীর্ষে। তবে এরপরও খুশি নন ঢাকা ডমিনেটরসের এই অধিনায়ক। কেননা ১২ ম্যাচ খেলে তার দল ঢাকা জয় পেয়েছে মাত্র ৩ ম্যাচে।

মঙ্গলবার নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষের ম্যাচেও হেরেছে নাসিরের দল। তাইতো ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অকপটেই তিনি অখুশির কথা জানালেন। নাসির বলেন, ‘আমি সবসময় অধিনায়কত্ব উপভোগ করি। যে সিদ্ধান্তই নিই না কেন দলের ভালোর জন্য নেওয়ার চেষ্টা করি। অনেক সময় ভুল হয়, কিন্তু আমি আমার জায়গা থেকে টিমের ভালো হয় এমন সিদ্ধান্ত নিতে একশ ভাগ চেষ্টা করি।’

dhakapost

নাসির যোগ করেন, ‘ক্যাপ্টেন্সি নিয়ে আপনি তখনই তৃপ্ত হবেন যখন আপনার দল ভালো রেজাল্ট করবে। তো আমার দল ভালো রেজাল্ট করতে পারেনি, এদিক থেকে আমি অখুশি। আমার দল যদি সেমিফাইনাল-ফাইনাল খেলত, তাহলে বলতাম আমি হ্যাপি। দলকে আমি সেমিফাইনাল-ফাইনালে নিতে পেরেছি। কিন্তু যেহেতু আমরা কোয়ালিফাই করতে পারিনি তাই আমি খুশি নই।’

শেষ ম্যাচে দলকে না জেতাতে পারার আক্ষেপের কথা উল্লেখ করে নাসির বলেন, ‘আমি মনে করি ভালো পারফর্ম্যান্স হয়েছে, তবে আরও ভালো পারফর্ম করার সুযোগ ছিল। আজকের ম্যাচটাই দেখুন, জিতিয়ে আসতে পারলে ভালো লাগত। আরও কিছু জায়গা ছিল যাতে আমি উন্নতি করতে পারতাম। সব মিলিয়ে বলব যে, ঠিক আছে। তবে আরও ভালো করার সুযোগ ছিল।’