NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
Logo
logo

বেলজিয়ামের রানির সফর রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়ক হবে : তথ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৩, ০৬:১৩ এএম

বেলজিয়ামের রানির সফর রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়ক হবে : তথ্যমন্ত্রী

ঢাকা: বেলজিয়ামের রানির বাংলাদেশ সফর রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়ক হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিন দিনের বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন বেলজিয়ামের রানি মাতিলদ মেরি ক্রিস্টিন জিলেইন মঙ্গলবার সকালে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ মিনিস্টার ইন ওয়েটিং হিসেবে রাষ্ট্রাচার দায়িত্ব পালনে তার সাথে ছিলেন। 

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের জানান,‘বেলজিয়ামের রানি মূলত: জাতিসংঘের বিশেষ দূত হিসেবে এসেছেন। এসডিজি বিষয়ক বিশেষ দূত হিসেবে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। তার এই সফর বাংলাদেশ এবং বেলজিয়ামের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যেমন ভূমিকা রাখবে তেমনি জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গাদেরকে যে বাংলাদেশ সরকার দেখভাল করছে সে বিষয়ে আরো ভালোভাবে বিশ্ব সম্প্রদায়ের সাড়া পেতেও সহায়ক হবে বলে আমি মনে করি।’

 

ড. হাছান বলেন, ‘রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান হচ্ছে স্বসম্মানে তাদের নিজ দেশে ফেরত নেওয়া।  আমি মনে করি রানির এই সফর তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।’

এ দিন কক্সবাজারের উখিয়ায় ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে উপস্থিত রানি মাতিলদ সেখানকার শিক্ষা কেন্দ্র, 'প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র', 'রোহিঙ্গা ওমেন মার্কেট' এবং বেলজিয়ামের অর্থায়নে নির্মিত নার্সারী ও ইকো-শেড পরিদর্শন করেন ও রোহিঙ্গা নারীদের সাথে কথা বলেন। পরে রানি ক্যাম্পের বর্জ্য ব্যবস্থাপনাসহ নানা কার্যক্রম ঘুরে দেখেন ও বিভিন্ন প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন। 

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।