NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ৫, ২০২৬ | ২০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা আজ, যোগ দেবেন প্রধানমন্ত্রী খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আজ, জনসমাগমে মুখর প্রাঙ্গণ ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, দ্রুত সাক্ষাতের সিদ্ধান্ত ‘শক্তিশালী’ কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে লেখা গ্রন্থের মোড়ক উন্মোচন রুশ হামলায় কিয়েভে নিহত বেড়ে ২০ বাবার জানাজা পড়াতে চান মোজতবা, নিরাপত্তা বাহিনীর না অভিনেত্রীসহ ৭০ জনকে সংসদ সদস্য হিসেবে নিয়োগ আহমেদ আল শারার জোতাকে উৎসর্গ পর্তুগালের রোমাঞ্চকর জয়
Logo
logo

চারদিকে শুধু প্রাণহীন দেহ, কাঁদার লোকও নেই অনেক পরিবারে


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০৮:২৮ পিএম

>
চারদিকে শুধু প্রাণহীন দেহ, কাঁদার লোকও নেই অনেক পরিবারে

তুরস্ক এবং সিরিয়ায় দুটি ভূমিকম্পে নিহতের সংখ্যা এক হাজার ৯০০ ছাড়িয়ে গেছে। সোমবার ভোরের দিকে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। এখনও অসংখ্য মানুষ ধসে যাওয়া হাজার হাজার ভবনের নিচে চাপা পড়ায় মৃতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) প্রধান বলেছেন, আজ ভোরের দিকের ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে এক হাজার ১২১ জনে পৌঁছেছে।

এএফএডি মহাপরিচালক অরহান তাতার বলেন, ভূমিকম্পে এখন পর্যন্ত এক হাজার ১২১ জন মারা গেছেন। আহত হয়েছেন ৭ হাজার ৬৩৪ জন। এছাড়া দেশজুড়ে ২ হাজার ৮৩৪টি ভবন ধসে গেছে।

অন্যদিকে, সিরিয়ার সরকার-নিয়ন্ত্রিত এলাকার কর্তৃপক্ষ ও বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকার উদ্ধারকারী গোষ্ঠী দ্য হোয়াইট হেলমেটের পরিসংখ্যানের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে, দেশটিতে ভয়াবহ এই ভূমিকম্পের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৮০০ জনে দাঁড়িয়েছে। 

তুরস্কের দক্ষিণের গাজিয়ানতেপ শহরের কাছে ভূমিকম্পের প্রথম আঘাত হানার মাত্র কয়েক ঘণ্টা পর সেখান থেকে ৮০ মাইল দক্ষিণের কাহরামানমারাস প্রদেশে দ্বিতীয় ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির তথ্য নতুন করে আসতে শুরু করেছে। যে কারণে প্রাণহানি ও ভবন ধসে যাওয়ার ঘটনা আরও বাড়তে পারে বলে তুর্কি কর্মকর্তারা ধারণা করছেন।

dhakapost
তুরস্ক এবং সিরিয়ায় দুটি ভূমিকম্পে নিহতের সংখ্যা এক হাজার ৮০০ ছাড়িয়ে গেছে

যদিও দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানার আগেই কাহরামানমারাসে প্রথম ভূমিকম্পে অন্তত ৭০ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় দেশটিতে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।