NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী? জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প!
Logo
logo

মা-বাবার সঙ্গে নানির পুরনো ছবি সামনে আনলেন রাইমা সেন


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০৮:২৯ পিএম

>
মা-বাবার সঙ্গে নানির পুরনো ছবি সামনে আনলেন রাইমা সেন

বাংলা সিনেমার মহানায়িকা সুচিত্রা সেন। বাংলা ভাষার চলচ্চিত্রে সবচেয়ে জনপ্রিয় কিংবা বিখ্যাত নায়িকা তিনিই ছিলেন। কালজয়ী এই নায়িকা পরপারে চলে গেছেন ২০১৪ সালে। অবশ্য তিনি সিনেমা থেকে নিজেকে আড়াল করে নিয়েছিলেন সেই আশির দশকের আগেই।

সুচিত্রা সেন চলে গেলেও তিনি রেখে গেছেন উত্তরসুরী। তার মেয়ে মুনমুন সেনও একজন জনপ্রিয় অভিনেত্রী। ত্রিপুরার রাজপরিবারের সন্তান ভরত দেববর্মাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন মুনমুন।

টলিউডের প্রথম সারির অভিনেত্রী সুচিত্রা সেনকে নিয়ে বরাবরই কৌতূহল ছিল তুঙ্গে। সেই সূত্রেই বারবার চর্চায় এসেছেন সুচিত্রা সেনের সঙ্গে সঙ্গে তাঁর মেয়ে, এমনকি নাতনিও। তবে সুচিত্রার কথা যিনি বারবার মনে করিয়ে দেন দর্শকদের, তিনি রাইমা সেন। সুচিত্রার নাতনি। রূপ-লাবণ্যে রাইমাও তার নানির মতো মোহময়ী। অভিনয়েও ছড়ান মুগ্ধতা।

সম্প্রতি মা মুনমুন সেন ও বাবা ভরত দেববর্মার ৪৫তম বিবাহবার্ষিকী উপলক্ষে সমাজমাধ্যমে একটি ছবি শেয়ার করেন রাইমা সেন। সেখানে জুড়ে দেন মা-বাবা-দিদিমার পুরনো একটি ছবি।

এদিকে এক সাক্ষাৎকারে মা সুচিত্রা সেন সম্পর্কে বলতে গিয়ে মুনমুন জানান, তার মা খুব মুডি ছিলেন, সেই মেজাজার ধারা পেয়েছেন তিনি ও তাঁর দুই মেয়ে, অভিনেত্রী রাইমা সেন ও রিয়া সেন। 

সুচিত্রা সেন প্রসঙ্গে মুনমুন বলেন, মা একা থাকতে ভালবাসতেন, তার মানে এই নয় যে তিনি মানুযের সঙ্গে দেখা করতেন না। 

উল্লেখ্য, ১৯৫২ সালে ‘শেষ কোথায়’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন সুচিত্রা সেন। বর্ণাঢ্য সিনে ক্যারিয়ারে তিনি ৬১টি সিনেমায় অভিনয় করেছিলেন। এর মধ্যে ৩০টি সিনেমায় জুটি বেঁধেছিলেন মহানায়ক উত্তম কুমারের সঙ্গে। সুচিত্রা সেনের উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো ‘সপ্তপদী’, ‘সাড়ে চুয়াত্তর’, ‘হারানো সুর’, ‘অগ্নি পরীক্ষা’, ‘চাওয়া পাওয়া’, ‘পথে হলো দেরি’ ইত্যাদি।