NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান যুক্তরাষ্ট্রের সিনেটর গ্রাহামের সম্মানে মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ট্রাম্পের চড়া মূল্যে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’! ইতিহাস বলছে আর্জেন্টিনা ফাইনাল খেলবে পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন
Logo
logo

হৃতিকের বর্তমানের চোখে ‘ভীষণ সুন্দর’ তার প্রাক্তন


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৩, ০৭:০৮ এএম

>
হৃতিকের বর্তমানের চোখে ‘ভীষণ সুন্দর’ তার প্রাক্তন

বলিউড তারকা হৃতিক রোশনের জীবনে সুজান খান এখন অতীত। বিবাহবিচ্ছেদের পর দুজনের দুটি পথ দুই দিকে গেছে বেঁকে। হৃতিকের জীবনে বসন্তের ছোঁয়া নিয়ে এসেছে ভালোবাসার মানুষ সাবা আজাদ। অন্যদিকে সুজানের জীবনেও দেখা গেছে নতুন পুরুষ। প্রেমিক আরসালান গনির সঙ্গে সম্পর্কটা বেশ ভালোই কাটছে তার।

সাবেক এই জুটিকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। বাবা-মায়ের দায়িত্বও পালন করছেন যৌথভাবে। ব্যক্তিগত জীবনে নিজেদের সম্পর্ক নিয়ে বেশ খুশি দুজনেই। তিক্ততা ভুলে মাঝেমধ্যে বর্তমানদের নিয়ে একসঙ্গে ধরা দেন হৃতিক-সুজান। হৃতিকের সঙ্গে যেমনি সুজানের বর্তমান প্রেমিক আরসালানের সুসম্পর্ক রয়েছে তেমনি সাবার সঙ্গে সুজানের সম্পর্কও বেশ মসৃণ। তেমনটাই লক্ষ করা গেছে তাদের আচরণে।

সম্প্রতি সুজান তার সোশ্যাল হ্যান্ডেলে নতুন একটি ছবি শেয়ার করেন। যেখানে দেখা যায়, গাড়িতে উঠে সিট বেল্ট বেঁধে নিয়েছেন তিনি। জানালা দিয়ে সূর্যের রশ্মি যেন মেখে যাচ্ছে সারা শরীরে। কালো পোশাকের সঙ্গে চোখে গাঢ় কাজল। তাতেই অগ্নিশিখার মতো জ্বলছেন সুজান। তার রূপ দেখে চোখ ফেরাতে পারছেন না অনুরাগীরা। মন্তব্য ভেসে এলো, ‘ভেতর থেকে উজ্জ্বল।’

ইনস্টাগ্রামে নিজের সূর্যছোঁয়া ছবি পোস্ট করে সুজান লেখেন, ‘নিজেকে বলছি, ক্রমাগত নিজের অনুপ্রেরণা হয়ে চলো। এগিয়ে দাও নিজেকে। আর, ধন্যবাদ মহাবিশ্ব, আমার সিটবেল্ট হওয়ার জন্য।’