NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

‘মেসির জন্য বার্সার দরজা সবসময় খোলা’


খবর   প্রকাশিত:  ১৫ নভেম্বর, ২০২৪, ০৯:৩৮ এএম

>
‘মেসির জন্য বার্সার দরজা সবসময় খোলা’

২ বছর আগে চোখের জলে বার্সেলোনা ছেড়েছিলেন লিওনেল মেসি। দীর্ঘদিনের ক্লাব ছেড়ে নতুন ঠিকানা প্যারিসে গিয়ে ঝামেলাও কম পোহাতে হয়নি। প্রথম বছর নিজের প্রতিভার ছিটেফোঁটাও দেখাতে পারেননি লিগ ওয়ান জায়ান্টদের হয়ে। তবে ঘুরে দাঁড়িয়েছেন মেসি। ক্লাবের হয়ে ফর্মে ফেরার পাশাপাশি ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে দলকে জিতিয়েছেন বিশ্বসেরার খেতাব। 

আর্থিক কারণে ২ বছর আগে মেসিকে ছাড়তে হয়েছিল বার্সেলোনা। বয়সটাও ছিল অন্যতম একটা কারণ। কিন্তু গত ডিসেম্বরে আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর বদলেছে পরিস্থিতি। মেসিকে আবার দলে ফেরানোর ইঙ্গিত দিচ্ছেন বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ।  

বার্সেলোনায় খেলার সময় দীর্ঘদিন মেসির সতীর্থ ছিলেন জাভি। দুজনের মধ্যে রয়েছে বেশ ভালো সম্পর্কও। তবে জাভির হাতে মেসিকে আটকানোর সুযোগ ছিল না। কারণ মেসির সঙ্গে বিচ্ছেদের পরে বার্সেলোনার কোচ হয়েছেন জাভি। কিন্তু কোচ হওয়ার পর থেকেই মেসিকে দলে ফেরানোর ইঙ্গিত দিচ্ছেন তিনি। বার্সেলোনা কোচ অবশ্য সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে তিনি জানিয়েছেন, মেসি ফিরতে চাইলে স্বাগত জানাবেন। তারমতে, মেসির জন্য বার্সেলোনার দরজা সবসময় খোলা।

সম্প্রতি একে সাক্ষাৎকারে সাবেক সতীর্থকে নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন জাভি। ৩৫ বছরের মেসি কি আবারও বার্সায় ফিরবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেন নয়? এটা অবশ্য নির্ভর করছে ওর ইচ্ছার উপর। মেসি কী চায় সেটাই আসল। ওর অনুভূতির গুরুত্ব রয়েছে। বার্সেলোনা সব সময়ই মেসির বাড়ির মতো। ওর জন্য আমাদের দরজা সব সময় খোলা রয়েছে। অন্তত যতদিন আমি কোচ থাকব, ততদিন মেসির জন্য দরজা খোলা থাকবে। এই সিদ্ধান্তটা নির্ভর করছে মেসির উপর। ক্লাবের উপর নয়।’

এ বারই অবশ্য প্রথম নয়। এর আগেও এক বার মেসিকে ফেরানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন জাভি। তবে এর কোনো উত্তর অবশ্য দেননি মেসি। ২০২১ সালের জুলাই মাসে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক এখনও সেখানেই খেলছেন। ফ্রান্সের ক্লাবে সতীর্থ হিসেবে পেয়েছেন নেইমার, এমবাপে, সার্জিও রামোসের মতো ফুটবলারদের। এছাড়া মাঠের ফুটবলেও আছেন দারুণ ফর্মে। তাই ধারণা করা যায়, এই মুহূর্তে হয়তো ক্লাব ছাড়ার কথা খুব একটা মাথায় আনছেন না তারকা এ ফুটবলার।