NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
Logo
logo

পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া উচিত, হিনাকে মোমেন


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৫:০৪ পিএম

>
পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া উচিত, হিনাকে মোমেন

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া উচিত বলে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খারকে মনে করিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অনুষ্ঠানের ফাঁকে শনিবার (৪ ফেব্রুয়ারি) দুজন বৈঠক করেন। এ সময় মোমেন পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার কথা জানিয়েছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে, মোমেন-হিনার বৈঠক নিয়ে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী এক টুইট বার্তায় বলেন, পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কলম্বোয় সাক্ষাৎ করেছেন। তারা বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সুবিধার বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।

পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছাড়াও কলম্বোয় নেপালের পররাষ্ট্রমন্ত্রী ড. বিমলা রাই পাউডিয়ালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেন। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

ভারতের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী মুরালীধরনও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা আসন্ন দ্বিপাক্ষিক সফর এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। তারা দুই দেশের জনগণের স্বার্থে ব্যবসা-বাণিজ্যের ওপর জোর দেন।