NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১০, ২০২৬ | ২৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানসিক অসুস্থতাকে ঘিরে ভয় ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর নাভি পিল্লের নোবেল জয়ের পরপরই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকনের জানাজা সম্পন্ন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার যুক্তরাষ্ট্রের, কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি ১০ অক্টোবর মুখোমুখি যুক্তরাষ্ট্র-স্পেন, নারী ফুটবলে হাইভোল্টেজ ফ্রেন্ডলি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের
Logo
logo

প্রতিভার খোঁজে এনএসসি


খবর   প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৫৯ এএম

>
প্রতিভার খোঁজে এনএসসি

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে মেধাবী খেলোয়াড় তুলে আনতে চায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। চলতি ২০২১-২০২২ অর্থ বছরে ৮টি ডিসিপ্লিন (হ্যান্ডবল, ভলিবল, কাবাডি, বক্সিং, সাঁতার, জুডো, ভারোত্তোলন ও দাবা) নিয়ে “তৃণমূল পর্যায়ে অনুর্ধ্ব-১৬ ক্রীড়া প্রতিভা কর্মসূচি ২০২১-২০২২” গ্রহণ করেছে।

আজ মঙ্গলবার (২১ জুন) বিকালে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে উক্ত কর্মসূচির আওতায় জেলা পর্যায়ের প্রশিক্ষণ শেষে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে জাতীয় পর্যায়ে ১০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদ আহসান রাসেল এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘প্রত্যেকটি খেলায় প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ বিষয়। জাতীয় ক্রীড়া পরিষদ ক্রীড়াবিদদের প্রশিক্ষণ গুরুত্ব দিয়ে থাকে। প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে মেধাবী ক্রীড়াবিদের আমরা জাতীয় পর্যায়ে তুলে আনতে চাই।’ জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ  প্রশিক্ষণের ব্যাপারে সমন্বয় করার কথা বলেন, ‘বিকেএসপিও ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে থাকে, আমরাও করি। সমন্বয় করে করলে এর কার্যকারিতা আরো বাড়বে।’ 

আজ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জনাব পরিমল সিংহ। অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মো: শাহ আলম সরদারসহ বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।