NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

নিউইয়র্ক ফ্যাশন উইকে নুসরাত


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:০৫ পিএম

নিউইয়র্ক ফ্যাশন উইকে নুসরাত

নিউইয়র্ক ফ্যাশন উইক ডিজাইনার নুসরাত জাহান ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় চারটি আসরের একটি ‘নিউইয়র্ক ফ্যাশন উইক’। নতুন বছরের শুরুতে প্রথম শীতকালীন এ আয়োজনে অংশ নিচ্ছে নিউইয়র্কের ডিজাইনার নুসরাত জাহান- এর ‘এনজে বুটিক’। গত রোববার নিউইয়র্কের উডসাইডে একটি কমিউনিটি হলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আয়োজক প্রতিষ্ঠান ইন্টারলিঙ্ক নেট। আগামী ৯ ফেব্রুয়ারি ম্যানহাটানে সপ্তাহব্যাপী ‘নিউইয়র্ক ফ্যাশন উইক’ শুরু হচ্ছে। এই বাংলাদেশি ডিজাইনারের পোশাক র‌্যাম্পে প্রদর্শনী হবে শেষ দিন ১৫ ফেব্রুয়ারি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘নিউইয়র্ক ফ্যাশন উইক’ এর সহযোগী প্রতিষ্ঠান ‘এনওয়াইসি লাইভ ফ্যাশন উইক’- এর প্রেসিডেন্ট ও সিইও মাইকেল রিড, ডিজাইনার নুসরাত জাহান, কোরিওগ্রাফার নজরুল কবীর এবং মূলধারার স্বনামধন্য বাংলাদেশি মডেল মাহমুদা ইয়াসমীন। নিউইয়র্ক ফ্যাশন উইক এনওয়াইসি লাইভ’- এর উইলিয়াম মাইকেল রিড বলেন, আমি এই প্রথম বাংলাদেশি কমিউনিটির কোনো অনুষ্ঠানে এসেছি। আনেক দূর থেকে আমি কুইন্সে এসেছি, এবং আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। এর আগে মডেল মাহমুদা ইয়াসমীনের সাথে কাজ করেছি কিন্তু বাংলাদেশি কোনো ডিজাইনারের সাথে কাজ করা এই প্রথম। তিনি আরও বলেন, এস কে বুটিকের নুসরাত জাহানের কাজ ও কোরিওগ্রাফার নজরুল কবীরের পরিকল্পনা আমার ভাল লেগেছে। আমি আশা করছি ১৫ ফেব্রুয়ারি নিউইয়র্ক ফ্যাশন উইকের শেষ দিনটিতে তাদের দারুণ কিছু হবে।

নিউইয়র্ক ফ্যাশন উইক নিয়ে সংবাদ সম্মেলন।

ডিজাইনার নুসরাত জাহান বলেন, মাত্র ২০ দিন খুবই অল্প সময়ের নোটিশে আমরা এই অফারটি পেয়েছি। আমরা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। এত কম সময়ে নতুন ধারনার ডিজাইন করে, বাংলাদেশে কারিগরের কাছে পাঠিয়ে নকশা, হাতের কাজ, পেইন্ট ইত্যাদি করিয়ে শেষ করে আনানো খুবই কঠিন। তবে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। তিনি বলেন, আমার চেষ্টা থাকবে নিউইয়র্ক ফ্যাশন উইকে বাংলাদেশকে ধারণ করে ডিজাইন করা। বাংলাদেশের তাঁতশিল্প, মসলিন, জামদানিকে বিশ্ব আসার তুলে ধরার প্রত্যয়ের কথা জানান প্রবাসী এই ডিজাইনার।
বিশ্বের সবচেয়ে বড় চারটি ফ্যাশন আসর হচ্ছে প্যারিস, লন্ডন, মিলান ও নিউইয়র্ক ফ্যাশন উইক। প্রতি বছর সেপ্টেম্বর ও ফেব্রুয়ারিতে দুটি আসর বাস নিউইয়র্কে। এবার শীতকালীন নিউইয়র্ক ফ্যাশন উইক শুরু হচ্ছে ৯ ফেব্রুয়ারি। আর এতে বাংলাদেশি ডিজাইনারের পোশাক প্রদর্শনী হবে ১৫ ফেব্রুয়ারি। এরআগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনত্রী তমা মির্জা, মডেল মোজেজা আশরাফ মোনালিসা, জান্নাতুল পিয়া, প্রথম ট্রানজেন্ডার সংবাদ উপস্থাপিকা তাসনুজা শিশিরসহ যুক্তরাষ্ট্রের স্থানীয় মডেল নুসরাত তিশাম, জেরিন সাদিয়া সোহা ও নাজিয়া জাহান এবং বাংলাদেশের ডিজাইনার ফারহান চৌধুরী নিউইয়র্ক ফ্যাশন উইকে অংশ নিয়েছেন।