NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬ | ১৩ আশ্বিন ১৪৩৩
Logo
logo

তিন হ্যাটট্রিকে শুরু নারী সাফ


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০৮:১০ পিএম

>
তিন হ্যাটট্রিকে শুরু নারী সাফ

শুরু হয়েছে সাফ অ-২০ নারী চ্যাম্পিয়নশীপ। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারত ১২-০ গোলে ভুটানকে হারিয়েছে।

১২ গোলের মধ্যে লিন্ডা কম, আনিতা কুমারী ও নেহা হ্যাটট্রিক করেন। যদিও ম্যাচের শুরুটা ভুটান নিজেদের নিয়ন্ত্রণের মধ্যে রেখেছিল। ২৮ মিনিটে ভারত ভুটানের জালে প্রথম বল পাঠায়। এরপর থেকে নিয়মিত বিরতিতে গোল হজম করেছে ভুটান। শেষ পর্যন্ত স্কোরলাইনটা ১২-০ তে গিয়ে ঠেকে। 

একই ভেন্যুতে আজ নেপালের মোকাবিলা করবে বাংলাদেশ। আগামীকাল টুর্নামেন্টের কোনো খেলা নেই।