NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

রোনালদোকে পেছনে ফেললেন মেসি


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ১২:৫৫ এএম

>
রোনালদোকে পেছনে ফেললেন মেসি

টানা দু’ম্যাচে ব্যর্থতার পর অবশেষে জয়ের ধারায় ফিরেছে ফরাসি ক্লাব পিএসজি। ক্লাবটির প্রত্যাবর্তনের ম্যাচে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি গোল করেছেন, করিয়েছেনও। সেই সঙ্গে আরও একবার ছাড়িয়ে গেলেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

বিশ্বসেরা দুই ফুটবলার রোনালদো ও মেসির দ্বৈরথ ফুটবল বিশ্বে অজানা নয়। এই দুই মহাতারকার প্রতিদ্বন্দ্বিতা বহু দিনের। ক্লাব ফুটবলে কখনও মেসি এগিয়ে গেছেন তো পর মুহূর্তে রোনালদোর অগ্রসর হয়েছেন। তবে সেরার বিতর্ক থেমে নেই। এবার আরও একবার সিআরসেভেনকে ছাড়িয়ে গেলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।

বুধবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় মোঁপেলিয়ের মাঠে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়েছে প্যারিস জায়ান্টরা। ম্যাচে দ্বিতীয় গোলটি করেন মেসি। যেটি ছিল তার ইউরোপীয় ক্লাবের ৬৯৭তম গোল। আর এতেই তিনি পেছনে ফেলেন রোনালদোকে। রোনালদো ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলে করেছিলেন ৬৯৬ গোল।

পর্তুগিজ সুপারস্টার ইউরোপে থাকাকালীন রিয়াল মাদ্রিদের হয়ে করেছিলেন ৪৫০ গোল, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১১৮, য়্যুভেন্তাসের হয়ে ১০১ ও ওল্ড ট্র্যাফোর্ডের হয়ে ২৭ গোল। সবমিলিয়ে তার গোল সংখ্যা ছিল ৬৯৬। রোনালদোর সমান গোল সংখ্যা ছিল মেসিরও।  

আর্জেন্টাইন তারকা বার্সেলোনার জার্সিতে করেছিলেন ৬৭২ গোল। এছাড়া বর্তমান ক্লাব পিএসজির জার্সিতে করেছেন ২৪ গোল। সবশেষ মোঁপেলিয়েরের বিপক্ষে একটি গোল করে পিএসজির জার্সিতে ২৫ তম গোলটি করে ফেললেন। আর তাতে তার স্কোর দাঁড়াল ৬৯৭ গোল। 

মেসি এখনও ইউরোপের ক্লাবে খেলায় তার সামনে সুযোগ থাকবে নিজেকে ছাড়িয়ে যাবার। অন্যদিকে, ইউরোপীয় ক্লাব ছেড়ে রোনালদো এশিয়ার দেশ সৌদি আরবের ক্লাবে পাড়ি দেয়ায় আপাতত মেসিকে টপকানোর সুযোগ থাকছে না।