NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

কবে, কোথায় বিয়ে করছেন সিদ্ধার্থ-কিয়ারা?


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৩:৪৯ পিএম

>
কবে, কোথায় বিয়ে করছেন সিদ্ধার্থ-কিয়ারা?

ভালোবাসার মাসেই চারহাত এক হচ্ছে সিদ্ধার্থ-কিয়ারার। যদিও নিজেদের বিয়ের খবর নিয়ে শুরু থেকেই গোপনীয়তা বজায় রেখেছিলেন বলিউডের এই তারকা প্রেমিকযুগল। তারপরও আর রইল না গোপন! ফাঁস হয়ে গেল এই জুটির বিয়ের ভেন্যু ও তারিখ।

আথিয়া-রাহুলের পর বলিউড টিনসেলে আবারও বিয়ের সানাই। চলতি সপ্তাহের প্রথমদিকে কিয়ারাকে মনিশ মালহোত্রার বাড়িতে যেতে দেখা যায়। তখনই কানাঘুষা শোনা যায়, বিয়ের লেহেঙ্গার ফিটিং করাতে গিয়েছিলেন তিনি। অন্যদিকে সিদ্ধার্থকে দেখা গেছে দিল্লিতে যেতে। তখনই দুইয়ে দুইয়ে চার মিলিয়েছিলেন অনুরাগীরা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ৬ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধবেন এই তারকা জুটি। তার আগের দুদিন মেহেদি, সংগীত অনুষ্ঠিত হবে। রাজস্থানের বিখ্যাত নগর জয়সালমেরে অবস্থিত ঐতিহাসিক সূর্যগড় প্রাসাদে আগামী ৪-৫ ফেব্রুয়ারি এই বিবাহ বাসর বসবে। এই প্রাসাদটিকে ‘দ্য গেটওয়ে টু দ্য থর ডেজার্ট’ বলা হয়ে থাকে। এটিতে ৮৩টি রুম, দুটো বাগান সহ একটি বড় উঠান আছে।

 
 
 
 
 

সিদ্ধার্থ-কিয়ারার নিকটাত্মীয় ও বন্ধু-বান্ধবরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলেই শোনা যাচ্ছে। মনে করা হচ্ছে কিছু অতিথি সোজাসুজি প্রাইভেট জেট নিয়ে ভেন্যুতে হাজির হবেন। কাউকে কাউকে আবার বিমানবন্দরেই দেখা যাবে।

উল্লেখ্য, ২০২১ সালে স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পায় সিদ্ধার্থ কিয়ারা অভিনীত ‘শেরশাহ’ ছবিটি। এই ছবিতে অভিনয় করার সময়ে পরস্পর প্রণয়ে আবদ্ধ হন পর্দার এই প্রেমিক জুটি। অবশেষে চলতি মাসেই তা পরিণয়ে রূপ নিচ্ছে।