NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

চলতি মাসেই দেশে ফিরতে পারেন রওশন এরশাদ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:০১ এএম

>
চলতি মাসেই দেশে ফিরতে পারেন রওশন এরশাদ

প্রায় আট মাস ধরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। বর্তমানে শারীরিক ও মানসিকভাবে অনেকটা সুস্থ এ রাজনীতিবিদ। চলতি মাসেই তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। দেশে ফিরে সক্রিয় হবেন রাজনীতিতেও।

রওশন এরশাদের ছেলে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রাহগীর আল মাহী সাদ এরশাদ ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ্‌, আম্মার অবস্থা ভালো। খাওয়া-দাওয়া সবকিছু মোটামুটি স্বাভাবিক হচ্ছে। হাঁটা-চলাও মোটামুটি স্বাভাবিক।

রাহগীর আল মাহী সাদ এরশাদ বলেন, আমরা এই মাসেও দেশে ফিরতে পারি। তবে, কবে সেটা এখনও চূড়ান্ত নয়। আর তা নাহলে আগামী মাসে দেশে ফিরব।

‘বিদেশে চিকিৎসাধীন থাকলেও রওশন এরশাদ দেশের রাজনীতি ও বন্যার খোঁজ-খবর রাখছেন’-এমনটা জানিয়ে সাদ এরশাদ বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের বন্যার খবর রাখছেন আম্মা। উনার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ত্রাণও বিতরণ করা হয়েছে এবং হচ্ছে।

গত বছরের ৫ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য রওশন এরশাদকে থাইল্যান্ডে নেওয়া হয়। সেখানে তার সঙ্গে আছেন ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ। এর আগে দেশে প্রায় এক মাসের মতো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রওশন এরশাদ।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ময়মনসিংহ ৪ আসনের সংসদ সদস্য। তিনি সংসদে গত দুই মেয়াদে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করে আসছেন।