NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
Logo
logo

উপনির্বাচনে ১৫-২০ শতাংশ ভোট পড়েছে : সিইসি


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২০ পিএম

উপনির্বাচনে ১৫-২০ শতাংশ ভোট পড়েছে : সিইসি

ঢাকা: ছয়টি আসনে উপনির্বাচন সুষ্ঠু হয়েছে, এতে ভোট পড়েছে ১৫-২০ শতাংশ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দু-একটি স্থানে কিছু অনিয়ম হলেও ছয়টি আসনের নির্বাচন সুষ্ঠু হয়েছে।

আজ বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ছয় আসনের নির্বাচন নিয়ে কথা বলতে গেলে তিনি এ তথ্য জানান।

ছয় আসনের নির্বাচন ইসির নিয়ন্ত্রণে ছিল না বলে করা অভিযোগের জবাবে তিনি বলেন, ‘নিয়ন্ত্রণ নেই এমনটি মেনে নিতে পারছি না। নির্বাচন ইসির নিয়ন্ত্রণেই ছিল। স্থানীয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের স্থানীয় কর্মকর্তাদের ওপর নির্বাচন কমিশনকে নির্ভর করতে হয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটারের উপস্থিতি কম হওয়ার বিষয়ে সিইসি বলেন, কাঙ্ক্ষিত প্রতিযোগিতা না থাকায় নির্বাচনে ভোটার উপস্থিতি কম হয়েছে।

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্যঘোষিত ছয়টি আসনের উপনির্বাচন বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়। এখন চলছে গণনা।