NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ৫, ২০২৬ | ২০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা আজ, যোগ দেবেন প্রধানমন্ত্রী খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আজ, জনসমাগমে মুখর প্রাঙ্গণ ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, দ্রুত সাক্ষাতের সিদ্ধান্ত ‘শক্তিশালী’ কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে লেখা গ্রন্থের মোড়ক উন্মোচন রুশ হামলায় কিয়েভে নিহত বেড়ে ২০ বাবার জানাজা পড়াতে চান মোজতবা, নিরাপত্তা বাহিনীর না অভিনেত্রীসহ ৭০ জনকে সংসদ সদস্য হিসেবে নিয়োগ আহমেদ আল শারার জোতাকে উৎসর্গ পর্তুগালের রোমাঞ্চকর জয়
Logo
logo

আফগানিস্তানে সহায়তা কাজে নারীদের সম্পৃক্ত করার আহ্বান


খবর   প্রকাশিত:  ২১ মার্চ, ২০২৫, ০২:১০ এএম

>
আফগানিস্তানে সহায়তা কাজে নারীদের সম্পৃক্ত করার আহ্বান

প্রচন্ড শীতে বেঁচে থাকার লড়াইয়ে মরিয়া আফগানদের ব্যাপক সহায়তা প্রচেষ্টায় নারীদের অংশ নেওয়ার সুযোগ দিতে তালেবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান। 

বিশ্বের সবচেয়ে খারাপ মানবাধিকার পরিস্থিতিতে থাকা আফগানিস্তানের তিন কোটি ৮০ লাখ জনসংখ্যার অর্ধেকেরও বেশি ক্ষুধার্ত এবং প্রায় ৪০ লাখ শিশু অপুষ্টিতে ভুগছে। 

সম্প্রতি দারিদ্র্যপীড়িত দেশটিতে ভয়াবহ ঠান্ডায় অন্তত ১৬৬ জনের মৃত্যু হয়েছে। গতবছর তালেবান এনজিওতে নারীদের কাজ করা নিষিদ্ধ করার পর সংকট ঘনীভূত হয়। 

সম্প্রতি কর্তৃপক্ষ কেবলমাত্র স্বাস্থ্যখাতে নারীদের কাজ করার অনুমতি দেয়। 

জাতিসংঘের মানবিক ও জরুরি ত্রাণ সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিতস সোমবার সাংবাদিকদের বলেছেন, আফগানিস্তানে ভয়ংকর ঠান্ডা পড়ছে। গত শীতে আমরা টিকে থাকার ব্যবস্থা করতে পেরেছি। এটি অনির্দিষ্টকালের জন্যে চালানো যাবে কি না আমি জানি না।

কাবুলে গত সপ্তাহে কয়েকজন তালেবান নেতার সঙ্গে সিনিয়র এনজিও কর্মকর্তাদের বৈঠক হয়। এতে এনজিও কর্মকর্তাদের নেতৃত্ব দেন গ্রিফিতস। 
বৈঠকে তালেবান নেতারা এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে এনজিও কর্মকর্তাদের আশ্বস্ত করেন।

তিনি বলেন, আশা করি আমাদের দীর্ঘসময় অপেক্ষা করতে হবে না। কারণ যথাযথ মানববিক কার্যক্রম ছাড়া দিন যাওয়া আফগান জনগণের জন্যে সুখকর নয়।

উল্লেখ্য আফগানিস্তানে ১০ জানুয়ারি থেকে মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে। এর সঙ্গে রয়েছে প্রচন্ড তুষারপাত ও শীতল বায়ু প্রবাহ এবং নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট।