NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

নিউইয়র্কে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ সোসাইটির মতবিনিময় সভা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:০৬ পিএম

নিউইয়র্কে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ সোসাইটির মতবিনিময় সভা

নিউইয়র্ক : নিউইয়র্কে অমর একুশে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ সোসাইটি ২৯ জানুয়ারি রোববার কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা করেছে। এলমহার্স্টস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি আব্দুর রব মিয়া। পরিচালনা করেন সাধারন সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহিউদ্দীন দেওয়ান, ফারুক চৌধুরী, আমিনুল ইসলাম চৌধুরী, নওশেদ হোসেন, মাইনুদ্দিন মাহবুব, ডা.শাহানাজ লিপি, আখতার বাবলু, বগুড়া এসোশিয়েশনের সভাপতি মোহাব্বত আকন্দ ও এনায়েত আলী। সভায় মহান একুশে ফেব্রুয়ারিকে কিভাবে সুন্দর ও স্বার্থক করা যায় তা নিয়ে খোলামেলা আলোচনা হয়।

 



বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এবারের একুশ উদযাপন উডসাইডস্থ তিব্বতি কমিউনিটি সেন্টারে (৫৭-১২, ৩২ এভিনিউ , উডসাইড, নিউইয়র্ক) অনুষ্ঠিত হবে। ৬ শ লোকের আসন বিশিষ্ট এ সেন্টারে গাড়ি পার্কিং এরও ব্যবস্থা রয়েছে। অমর একুশ উপলক্ষ্যে সোসাইটির গঠিত কমিটিতে রয়েছেন আহবায়ক মহিউদ্দীন দেওয়ান, মেম্বার সেক্রেটারি আমিনুল ইসলাম চৌধুরী, প্রধান সমন্বয়কারি মাইনুল উদ্দিন মাহবুব, যুগ্ম আহবায়ক ফারুক চৌধুরী, সমন্বয়কারি প্রদীপ ভট্রাচার্য, সুশান্ত দত্ত, শাহ মিজানুর রহমান ও ফারহানা চৌধুরী। স্মরণিকা উপকমিটিতে রয়েছেন নওশেদ হোসেন, রিজু মোহাম্মদ ও আবুল বাশার ভূইঁয়া।