NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

ড্র করেও গ্রুপ সেরা মোহামেডান


খবর   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৪:৫৮ এএম

>
ড্র করেও গ্রুপ সেরা মোহামেডান

লিগে সাদা-কালোদের পারফরম্যান্স আশানুরুপ না হলেও ফেডারেশন কাপে ভালোই করছে ঐতিহ্যবাহী মোহামেডান। এক ম্যাচ হাতে রেখেই ফেড কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছিল। আজ গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামালের সঙ্গে ড্র করে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে মানিকের দল।   

‘এ’ গ্রুপ থেকে মোহামেডান তিন ম্যাচে ৭ পয়েন্ট পেয়েছে। শেখ জামাল সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে কোয়ার্টারের সম্ভাবনা টিকিয়ে রেখেছে। দিনের আরেক ম্যাচে আজমপুর ফুটবল ক্লাব উত্তরাকে ২-১ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডের টিকিট পেয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। পুরান ঢাকার ক্লাবটির পয়েন্ট ৬। অন্যদিকে তিন ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া আজমপুর ফুটবল ক্লাব টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।  

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দুইবার এগিয়ে গিয়েও ম্যাচ জিততে পারেনি ঐতিহ্যবাহী মোহামেডান। পিছিয়ে পড়ে মারুফের দল খেলায় ফিরেছে দুই বার।  

মোহামেডানের নিয়মিত অধিনায়ক সুলেমানে দিয়াবাতে একাদশে ছিলেন না। ম্যাচের ২৮ মিনিটে সতীর্থের পাসে আরিফ হোসেন বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে দুরুহ কোণ থেকে গোলকিপারের ওপর দিয়ে বল জড়িয়েছেন জালে। বিরতির ঠিক আগ মুহূর্তে সমতায় ফেরে শেখ জামাল। ৪৫ মিনিটে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে কর্নেলিয়াস স্টুয়ার্ট বক্সের বাইরে থেকে গোলকিপারকে পরাস্ত করেছেন। 

৭১ মিনিটে মোহামেডান আবার লিড নেয়। গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন জায়গা থেকে বেরিয়ে এসে ঠিকমতো বল ক্লিয়ার করতে পারেননি। মোহামেডানের মোহাম্মদ আসিফ ৩০ গজ দূর থেকে লক্ষ্যে বল রেখে দলকে এগিয়ে দিয়েছেন। ৫ মিনিট পরেই গাম্বিয়ান সুলায়মান সিল্লাহ বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করে মারুফের দলকে একটি পয়েন্ট এনে দেন।