NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

স্মার্ট বাংলাদেশ হবে সমৃদ্ধশালী, আত্মনির্ভরশীল রাষ্ট্র ও বৈষম্যহীন : নাছিম


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০৭:৫০ এএম

স্মার্ট বাংলাদেশ হবে সমৃদ্ধশালী, আত্মনির্ভরশীল রাষ্ট্র ও বৈষম্যহীন : নাছিম

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আজকে আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলি। স্মার্ট বাংলাদেশ হবে সমৃদ্ধশালী, আত্মনির্ভরশীল রাষ্ট্র ও বৈষম্যহীন একটি জাতি। সেটা হবে শেখ হাসিনার নেতৃত্বে। স্মার্ট বাংলাদেশে ধনী-গরিবের বৈষম্য থাকবে না। এই লক্ষ্য নিয়েই আমাদের সরকার কাজ করে যাচ্ছে। জাতির পিতার স্বপ্ন পূরণ করার মধ্য দিয়ে আমরা জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করে মানুষের স্বপ্ন পূরণ করব।

শনিবার অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির প্যারামাটা সাউথ ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, জাতির পিতার লক্ষ্যই ছিল বাংলাদেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দেওয়া এবং বাংলাদেশকে বিশ্বে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। ঘাতকের দলেরা আমাদের মহান নেতাকে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার আগেই নির্মমভাবে হত্যা করে। ঘাতকরা বঙ্গবন্ধুর আদর্শকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু তারা তা পারেনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্ব দিয়ে দেশের গণতন্ত্রকে উদ্ধার করেছেন। ঘাতকদের বিচার কার্যকর করার মধ্য দিয়ে তিনি দেশকে এখন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার পথে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন।

 

তিনি বলেন, যতবারই আমরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করি ঠিক, ততবারই আমরা অনুপ্রাণিত হই। নতুন করে প্রস্তুত হয়ে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা শক্তি পাই। জাতির পিতার প্রতি শ্রদ্ধা আমাদের মধ্যে অনুপ্রেরণা যোগায়।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশবিরোধী অশুভ শক্তি বিএনপি-জামায়াত বাংলাদেশ বিরোধী রাজনীতির সাথে সম্পৃক্ত। এই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের সব সময় লড়াই করতে হবে। জাতির পিতার আদর্শ বক্ষে ধারণ ও পালন করে এদের মোকাবিলা করতে হবে। তারা সুযোগ পেলেই বাংলাদেশকে ধ্বংস করে দেবে। তারা বাংলাদেশের অস্তিত্ব ও গৌরব মুছে ফেলতে চায়।

অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের লক্ষ্য করে তিনি বলেন, আপনারা আপনাদের শিক্ষা, দক্ষতা ও মেধা দিয়ে বাংলাদেশ ও বাঙালি জাতির জন্য কাজ করবেন এটাই প্রত্যাশা। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরাই পারবে দেশের উন্নতি করতে। অনেক বাধা আমাদের সামনে এসেছে। আমরা একত্রিত থেকে সেটা মোকাবিলা করেছি। ঘুরে দাঁড়িয়েছি। আমাদের রোখার শক্তি কারো নেই। কোনো অপশক্তি আমাদের রুখতে পারেনি। যেমন মহান মুক্তিযুদ্ধে আমরা সফল হয়েছি, তেমনি সামরিক জান্তা সরকার, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধেও আমরা লড়াই সংগ্রাম করে বিজয়ী হয়েছি। আমাদের ঐতিহ্য আমরাই রক্ষা করব।

এসময় বাহাউদ্দিন নাছিমের সহধর্মিণী ডা. সুলতানা শামীমা চৌধুরী রিতা বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন।

জাতির পিতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদনের সময় বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি ড. সিরাজুল হক, কৃষিবিদ ইনস্টিটিউশন অস্ট্রেলিয়ার সভাপতি কৃষিবিদ ড. আব্দুস সাদেক, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিকদার, সাংগঠনিক সম্পাদক মোসলেউর রহমান খুশবো, শাহ কামাল, বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি, অস্ট্রেলিয়ার সহ-সভাপতি লাল্টু চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ, স্বেচ্ছাসেবক লীগ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা আবু তারেকসহ অস্ট্রেলিয়া আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।