NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুলাই ৬, ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী চার দশকের নেতৃত্বের অবসান, প্রতিশোধের প্রতিজ্ঞা লাখো ইরানির তাপপ্রবাহে ফ্রান্স-বেলজিয়াম-নেদারল্যান্ডসে অন্তত ৩৭০০ জনের মৃত্যু ‘নোংরা ফুটবল’ খেলে জিতেছে ফ্রান্স, স্বীকার করলেন এমবাপ্পে জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষের অভিযোগে শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে জিডি আমেরিকার ২৫০তম জন্মদিন চুরি হয়ে গেছে—এমনই অভিযোগ ডেমোক্র্যাটদের জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা আজ, যোগ দেবেন প্রধানমন্ত্রী খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আজ, জনসমাগমে মুখর প্রাঙ্গণ ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, দ্রুত সাক্ষাতের সিদ্ধান্ত ‘শক্তিশালী’ কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা
Logo
logo

ইসরায়েল, পশ্চিম তীর ও মিসর সফরে যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:২২ এএম

>
ইসরায়েল, পশ্চিম তীর ও মিসর সফরে যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েল, পশ্চিম তীর ও মিসর সফরে যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ্যান্টনি ব্লিনকেন। আগামী সপ্তাহে তিনি এ সফরে যাবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

ব্লিনকেন তার এ সফরে ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযানে ছড়িয়ে পড়া সহিংসতার অবসানের আহ্বার জানাবেন। 

সফরের শুরুতেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন ব্লিনকেন। ব্লিনকেনের সঙ্গে এটাই নেতানিয়াহুর প্রথম বৈঠক হবে। 

এরপর ব্লিনকেন পশ্চিম তীর সফরে যাবেন এবং রামাল্লায় ফিলিস্তিন নেতা মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন।  

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ইসরায়েলি অভিযানে বেশ কিছু নিরীহ ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ায় উভয় পক্ষকে দ্রুত সহিংসতা বন্ধের আহ্বান জানাবেন ব্লিনকেন।

মিসর সফরের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, লিবিয়া ও সুদানসহ আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হবে এ সফরে এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসির সঙ্গেও বৈঠক করবেন ব্লিনকেন।