NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬ | ১৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার ইউক্রেন যুদ্ধের গোপন নথি ফাঁস, মিলল চাঞ্চল্যকর তথ্য এম্পায়ার স্টেটের চূড়ায় শান্তি আর ভালোবাসার ব্যানার ব্রিটেনে গত এক দশকে বর্ণবাদ ও অসহিষ্ণুতা আরো বেড়েছে : কিয়ার স্টারমার পেলের রেকর্ড ভেঙে ইংল্যান্ডকে জয় এনে দিলেন কেইন প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলেন সুপ্রিম কোর্ট, বড় ধাক্কা খেলেন ট্রাম্প ভোর ৬টায় মোদিকে ফোন করতে চেয়েছিলেন ট্রাম্প দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক
Logo
logo

সিদ্দিকুর রহমানের প্রতি মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ ভাঙ্গন থেকে বিরত থাকার আহবান


খবর   প্রকাশিত:  ০৯ অক্টোবর, ২০২৪, ০৩:০২ পিএম

সিদ্দিকুর রহমানের প্রতি মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ ভাঙ্গন থেকে বিরত থাকার আহবান


ওয়াশিংটন ডিসি: অবৈধ ও অসাংবিধানিক ভাবে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ ভাঙ্গন থেকে ড. সিদ্দিকুর রহমানকে বিরত থাকার আহŸান জানিয়েছে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পহেলা জুন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত এক সভায় এই আহবান  জানান মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাদেক এম খান এবং সভা পরিচালনা করেন যুগ্ম সম্পাদক কামাল হোসেন।

সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হারুন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি শিব্বীর আহমেদ, সহ সভাপতি জুয়েল বড়ুয়া, নুরুল আমীন নুরু, আনোয়ার হোসাইন, মজিবুর রহমান, আকতার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মনির পাটোয়ারী, দপ্তর সম্পাদক নারায়ন দেবনাথ, ক্রিড়া সম্পাদক আবুল আযাদ, সদস্য শেরিনা চৌধুরী, দেব শর্মা প্রমুখ। এছাড়াও হাসনাত সানি, আবু সরকার, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল শীকদার, সহ সভাপতি সিরাজুল হক, ফোনালাপে সংযুক্ত ছিলেন সহ সভাপতি জি আই রাসেল, জীবক বড়ুয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবদুল গফুর প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশ এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের পরামর্শে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের নতুন কমিটি সংবিধান মোতাবেক গঠন করা হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়।