NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
Logo
logo

রোহিঙ্গাদের জন্য ৭৫০ কোটি টাকা অনুদান যুক্তরাষ্ট্রের


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৩, ০৫:৪৬ পিএম

>
রোহিঙ্গাদের জন্য ৭৫০ কোটি টাকা অনুদান যুক্তরাষ্ট্রের

রোহিঙ্গা ও কক্সবাজারের স্থানীয়দের জন্য মানবিক সহায়তা হিসেবে আরও ৭৫ মিলিয়ন ডলার বা ৭৫০ কোটি টাকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি। খাদ্য ও জ্বালানির মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে এ অনুদান দিচ্ছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, নতুন এ অর্থায়নের ফলে ইউএসএআইডি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপে-এর সঙ্গে মিলে রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীকে অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি সহায়তার পাশাপাশি অবকাঠামো রক্ষণাবেক্ষণ, দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং গুরুত্বপূর্ণ লজিস্টিক সহায়তা দিতে পারবে। এ নতুন তহবিল ব্যবহার করে প্রায় ৬ লাখ মানুষকে গুরুত্বপূর্ণ ও জীবন রক্ষাকারী সহায়তা দেওয়া সম্ভব হবে।

দূতাবাস বলছে, খাদ্য ও পুষ্টি সহায়তার মধ্যে রয়েছে উদ্দিষ্ট জনগোষ্ঠীর জন্য নির্ধারিত বিতরণ কেন্দ্র থেকে ইলেকট্রনিক ভাউচার বা রশিদের মাধ্যমে প্রধান খাদ্যশস্য ও তাজা শাকসবজি সংগ্রহের ব্যবস্থা করার পাশাপাশি ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী অপুষ্টিতে আক্রান্ত শিশু এবং গর্ভবতী নারী ও সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদের পুষ্টিকর খাবার খাওয়ানো কর্মসূচিকে সহায়তা করা।

এ কর্মসূচিগুলোর উদ্দিষ্ট জনগোষ্ঠী হবে ৩৩টি শরণার্থী শিবির ও স্থানীয় জনগোষ্ঠী অধ্যুষিত ১৩০টি এলাকার বাসিন্দারা। এছাড়াও দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচির মাধ্যমে ডব্লিউএফপি শরণার্থী শিবিরগুলোর অভ্যন্তরে অবস্থিত জনসাধারণের ব্যবহারের জন্য নির্মিত অবকাঠামোগুলোর রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের জন্য স্থানীয় কমিউনিটির সঙ্গে যৌথভাবে কাজ করবে।