NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

ঢাকাই জামদানিতে তাক লাগালেন রানি


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০৯:১৯ এএম

>
ঢাকাই জামদানিতে তাক লাগালেন রানি

সরস্বতী পূজার দিন ঢাকাই জামদানি শাড়ি, বাঙালি সাবেকি সাজে ধরা দিলেন বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। তবে তার এই সাজ পূজার জন্য নয়। এমন সাজে ধরা দিলেন তার নতুন ছবির ফার্স্ট লুকে।

সরস্বতী পূজা উপলক্ষে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির লুক প্রকাশ্যে এনেছে প্রযোজনা সংস্থা।, ছবির লুক নিয়ে ইতোমধ্যেই হইচই। আদ্যোপান্ত বাঙালি বউমা সেজেছেন রানি, ঢাকাই জামদানি শাড়ি, কানের পাশে ফুল শুধু তাই নয় হাতে শাঁখা পলা সবই রয়েছে। সঙ্গে দুই খুদে। সম্ভবত, ছবিতে তার সন্তানের ভূমিকায় অভিনয় করছেন এই দুই পুঁচকে সদস্য।

 
 
 
 
 

ছবিতে দেখা যাচ্ছে, ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে সেলফি তুলছেন রানি। জানা যাচ্ছে, একজন মায়ের লড়াইকে পর্দায় ফুটিয়ে তুলবে এই গল্প। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার এবং নিজের সন্তানদের রক্ষা করার জন্য একজন মা ঠিক কী কী করতে পারে, তাই দেখানো হবে এই ছবিতে।

এ প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছিলেন, একটা অসাধারণ গল্প। যা প্রত্যেকটা মায়ের গল্প বলবে। আমি সমস্ত মায়েদের এই ছবি উৎসর্গ করতে চাই। চিত্রনাট্য শোনার পরেই এই ছবির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন রানি। মার্চের ১৭ তারিখ রিলিজ করতে চলেছে এই ছবি। এতে রানির বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে।